বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৪, ০৫:৪৪ পিএম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ০৬:০৫ পিএম
অনলাইন সংস্করণ

মারা গেছেন সংগীতশিল্পী ওস্তাদ রাশিদ খান

ওস্তাদ রাশিদ খান। ছবি : সংগৃহীত
ওস্তাদ রাশিদ খান। ছবি : সংগৃহীত

ভারতীয় শাস্ত্রীয় সংগীতের জনপ্রিয় শিল্পী ওস্তাদ রাশিদ খান মারা গেছেন। তার বয়স হয়েছিল ৫৬ বছর। প্রস্টেট ক্যানসারে গত বছরের ২২ নভেম্বর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। চিকিৎসায় ভালো সাড়া পেলেও সম্প্রতি তার স্ট্রোক হয়। সেখান থেকেই তার শারীরিক অবস্থার অবনতি শুরু। দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাকে। সেখানেই মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকেল ৩টা ৪৫ মিনিটে মারা যান তিনি। স্ত্রী, দুই কন্যা এবং এক পুত্র রেখে গেছেন এই শিল্পী। খবর আনন্দবাজার পত্রিকার।

মঙ্গলবার দুপুরে মৃত্যুর আগে হাসপাতালে তাকে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্পীর খোঁজ নিয়ে বেরিয়ে আসেন তিনি। সঙ্গে ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, পুলিশ কমিশনার বিনীত গোয়েল, রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী তথা সংগীতশিল্পী ইন্দ্রনীল সেন।

হাসপাতালের সামনে দাঁড়িয়ে সংবাদমাধ্যমকে মমতা বলেন, ‘চিকিৎসকদের যদি কিছু বলার থাকে বলুন, তারপর আমি বলব। রাশিদের ছেলে রয়েছেন এখানে। তিনি ভালো গান করেন।’

এ সময় রাশিদের চিকিৎসক বলেন, ‘এত দিন হাসপাতালে থাকার কারণে সংক্রমণ হয়েছিল। তাকে ভেন্টিলেশনে পাঠাতে হয়। কিন্তু তাকে ফিরিয়ে আনতে পারিনি। মঙ্গলবার বিকেল ৩টা ৪৫ মিনিটে মারা যান তিনি।’

এরপর আবারও মমতা বলেন, ‘রশিদ আমার ভাইয়ের মতো, গঙ্গাসাগর থেকে জয়নগরে গিয়ে ফোন এসেছিল। নবান্নে ফিরে খবর আসে, কিছু একটা হয়েছে। সংগীতাঙ্গনে রাশিদ আলি খান একটি বিশ্ববিখ্যাত নাম। তার পরিচয় দিতে হবে না। বাংলাকে ভালোবেসে বাংলায় থেকে গিয়েছেন। বিশ্বের সব প্রান্তে গিয়ে প্রচার করেছেন।’

১৯৬৮ সালের ১ জুলাই উত্তরপ্রদেশের বদায়ূঁতে জন্মগ্রহণ করেন রাশিদ। রামপুর-সাসওয়ান ঘরানার শিল্পী তিনি। ইনায়েত হুসেন খাঁ-সাহিব এই ঘরানার প্রতিষ্ঠাতা। এই ঘরানারই আরেক দিকপাল উস্তাদ নিসার হুসেন খাঁ-সাহিবের কাছ থেকে তালিম নিয়েছেন রাশিদ, যিনি তার দাদু ছিলেন। নিজের মামা গোয়ালিয়র ঘরানার উস্তাদ গুলাম মুস্তাফা খাঁ-সাহিবের থেকেও তালিম নিয়েছেন তিনি। মূলত শাস্ত্রীয় সংগীত গাইলেও ফিউশন, বলিউড ও টলিউডের সিনেমায় অনেক জনপ্রিয় গান গেয়েছেন শিল্পী।

১০-১১ বছর বয়সে কলকাতা চলে আসেন শিল্পী রাশিদ। এরপর সংগীত রিসার্চ অ্যাকাডেমির স্কলারশিপ নিয়ে গান শেখা শুরু করেন দাদু নিসার হুসেনের কাছে। তার পর কলকাতাতেই থেকে গেছেন। সংগীত নাটক অ্যাকাডেমি পুরস্কার, পদ্মশ্রী, পদ্মভূষণ সম্মান পেয়েছেন তিনি। বাংলা থেকেও বঙ্গবিভূষণ সম্মান পেয়েছেন রাশিদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হলান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১০

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১১

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১২

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৩

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৪

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৫

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৭

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৮

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৯

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

২০
X