কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ মে ২০২৪, ০৯:০৩ পিএম
অনলাইন সংস্করণ

পর্দা উঠল শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসবের

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসবের পর্দা উঠল। ছবি : কালবেলা
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসবের পর্দা উঠল। ছবি : কালবেলা

পর্দা উঠল ৪ দিনব্যাপী ১৬তম শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসবের। প্রদীপ প্রজ্বলন করে শাস্ত্রীয় সংগীত ও নৃত্য চর্চা ও প্রসার এবং নতুন প্রজন্মের শিল্পীদের শাস্ত্রীয় সংগীত ও নৃত্যে উদ্বুদ্ধ করার লক্ষ্যে ১৬তম শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসবের উদ্বোধন হয়।

রোববার (২৬ মে) বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে চার দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ।

স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব সালাহউদ্দিন আহাম্মদ। শুভেচ্ছা বক্তব্য দেন সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক আফতাব উদ্দিন হাবলু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতেই সমবেত নৃত্য ‘নৃত্যাঞ্জলি, পরিবেশন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিক্ষার্থীরা। বাংলাদেশ মণিপুরী নটপালা সংগঠক (বাবুচান সিংহ) ‘মণিপুরি’ নৃত্য পরিবেশন করেন। ‘কত্থক’ পরিবেশন করেছে রেওয়াজ পারফরম্যান্স স্কুল। নির্দেশনা দিয়েছেন দেশের বিশিষ্ট নৃত্যশিল্পী মুনমুন আহমেদ। দলীয় সংগীত পরিবেশন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এরপর এককসংগীত পরিবেশন করেন অসিত দে, অনিল কুমার সাহা এবং কানিজ আহম্মেদী সিম্পি, ড. প্রদীপ নন্দী, রেজওয়াদুল হক, সুপ্রিয়া।

একক নৃত্য পরিবেশন করেন দীপা খন্দকার ‘কত্থক’, ‘গৌড়িও’ পরিবেশন করেন র‌্যাচেল প্রিয়াংকা প্যারিস, মারিয়া ফারিহ্‌ উপমা ‘ভরতনাট্যম’, ‘ওড্যিসি’ পরিবেশন করেন তজিম চাকমা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১০

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১১

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১২

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৩

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৪

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৫

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৬

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৭

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৮

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১৯

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

২০
X