কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ জুন ২০২৪, ১২:০০ এএম
অনলাইন সংস্করণ

শেষ হলো ১৬তম শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসব

শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসবে শিল্পীদের একটি পরিবেশনা। ছবি : কালবেলা
শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসবে শিল্পীদের একটি পরিবেশনা। ছবি : কালবেলা

অপ্রচলিত রাগ ও শাস্ত্রীয় নৃত্যের মনোজ্ঞ পরিবেশনার মধ্য দিয়ে শেষ হলো ১৬তম শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসব। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় চার দিনব্যাপী এ আয়োজন করা হয়।

শাস্ত্রীয় সংগীত ও নৃত্যের প্রসার-প্রচার, নতুন প্রজন্মের শিল্পীদের শাস্ত্রীয় সংগীত এবং নৃত্যের চর্চায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে এতে বিভিন্ন পরিবেশনা ছিল।

শেষ দিন শুক্রবার (৩১ মে) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির শাস্ত্রীয় সংগীত কোর্সের প্রশিক্ষণার্থীদের সমবেত সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়।

অনুষ্ঠানে মনিপুরি লৈমা নৃত্য পরিবেশন করে একাডেমি ফর মনিপুরী কালচার অ্যান্ড আর্টস, সিলেট এবং মনিপুরি নৃত্য পরিবেশন করে নৃত্যদল ভাবনা।

একক সংগীত পরিবেশন করেন অন্তরা মন্ডল, এ.কে. এম কৌশিক আহমেদ, এফ এম রেজোয়ান আলী, ইমামুর রশিদ, আফরোজা আক্তার রুপা, উর্বী সোম পরিবেশন করেন ঠুমরি।

জুয়েইরিয়াহ মৌলি পরিবেশন করেন শাস্ত্রীয় নৃত্য ভরতনাট্যম। শেখ আবিদুর রহমান কচি পরিবেশন করেন কথকের শিব বন্দনা, নৃত্যাংগ ও পরিশেষে তারানা। মনিপুরি পরিবেশন করেন সুদেষ্ঞা স্বয়ংপ্রভা।

ভরতনাট্যম নৃত্য পরিবেশন করেন মোহনা মীম, ফারজানা ইয়াসমিন প্রমুখ। সবশেষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিশু কিশোর সংগীত দল পরিবেশন করে রাগ-ইমন। সঙ্গীত পরিচালনায় ছিলেন ড.শেখর মন্ডল।

এ উৎসবের মূল পরিকল্পনা এবং পরিচালনায় ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ঋত্বিক নাট্যজন লিয়াকত আলী লাকী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস

বগুড়ায় সাবেক ইউপি সদস্য নিহত

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া

‘আমার বন্ধু মহাজাদু জানে’

কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

ঢাকার পথে সিলেটের সাবেক ডিসি সারওয়ার আলম

শসা তেঁতো কি না হাতে নিয়েই বুঝবেন যেভাবে

আটকে পড়া কাজ সহজ করতে বিশেষ ৪ আমল 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে টুঙ্গিপাড়ায় ব্যাপক নিরাপত্তা

১০

হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ বাড়ায় তেলের দাম কমল

১১

বিশ্ববাজারে দাম কমেছে স্বর্ণের

১২

আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবেন আদালত: তথ্য উপদেষ্টা

১৩

ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকায় ছেলেকে ত্যাগের ঘোষণা বাবার

১৪

প্রতিষ্ঠাবার্ষিকী ও মহররম ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ : ডিএমপি

১৫

যুদ্ধবিরতি লঙ্ঘন হলে পাল্টা জবাব, হিজবুল্লাহর হুঁশিয়ারি

১৬

কামরুল-মেননের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

১৭

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৮

‘ডোনাল্ড ট্রাম্প’ এখন সাভারে, অবস্থা পর্যবেক্ষণে ১৩ সদস্যের কমিটি

১৯

ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী

২০
X