কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৪, ০৫:৩৪ পিএম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ০৫:৪২ পিএম
অনলাইন সংস্করণ

সিসিইউতে কবীর সুমন

সংগীতশিল্পী কবীর সুমন। ছবি : সংগৃহীত
সংগীতশিল্পী কবীর সুমন। ছবি : সংগৃহীত

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী কবীর সুমন। সোমবার (২৯ জানুয়ারি) দুপুর ৩টার দিকে এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন শিল্পীর ঘনিষ্ঠজন মনীষা দাশগুপ্ত।

মনীষা দাশগুপ্ত তার ফেসবুকে লিখেছেন, ‘কবীর সুমন শ্বাসকষ্ট নিয়ে আজ সকালে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন। চিকিৎসা চলছে। ডাক্তারদের নির্দেশে দেখা করার ওপর বিধিনিষেধ রয়েছে।’

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শ্বাসকষ্ট, গলাব্যথা ও জ্বর নিয়ে সোমবার দুপুরে হাসপাতালে ভর্তি হন কবীর সুমন। তাকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে চার সদস্য বিশিষ্ট মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে সর্বশেষ ঢাকায় আসেন কবীর সুমন। সেবার চার দিনের বাংলা খেয়াল কর্মশালার জন্য ঢাকায় আসেন তিনি। এর আগে ২০২২ সালের অক্টোবরে ঢাকায় এসেছিলেন তিনি।

কবীর সুমন একাধারে গায়ক, গীতিকার ও অভিনেতা হিসিবে সবার মন জয় করেছেন। তার পূর্বনাম ‘সুমন চট্টোপাধ্যায়’। ২০০০ সালে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়ে তিনি তার পুরোনো নাম পরিত্যাগ করেন। তিনি আধুনিক ও রবীন্দ্রসংগীত দুই ধারার গান পরিবেশন করে সুনাম কুড়িয়েছেন।

১৯৯২ সালে কবীর সুমন ‘তোমাকে চাই’ অ্যালবামের মাধ্যমে তিনি বাংলা গানে এক নতুন ধারার প্রবর্তন করেন। তার লেখা গানের অ্যালবামের সংখ্যা ১৫টিরও বেশি।

কবীর সুমন সংগীতচর্চার পাশাপাশি প্রবন্ধ, উপন্যাস ও ছোটোগল্পের রচয়িতা হিসেবেও পাঠকের মন জয় করেছেন। তিনি বিভিন্ন সামাজিক ও রাষ্ট্রীয় ইস্যু নিয়ে কথা বলেন।

ভারতে নন্দীগ্রাম গণহত্যার পরিপ্রেক্ষিতে কৃষিজমি রক্ষার ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত আন্দোলনে তিনি সক্রিয়ভাবে যোগদান করেন এবং সেই সূত্রে সক্রিয় রাজনীতিতে তার আবির্ভাব ঘটে।

কবীর সুমন ২০০৯ সালে তৃণমূল কংগ্রেসের টিকিটে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে দেশের পঞ্চদশ লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করেন ও জয়লাভ করে ওই কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি

মাদ্রাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

১০

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১১

ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪: পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

১২

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

১৩

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৪

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

১৫

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

১৬

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

১৭

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

১৮

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

১৯

রাজধানীতে আজ কোথায় কী

২০
X