কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৪, ০৩:০২ পিএম
অনলাইন সংস্করণ

পদ্মশ্রী প্রাপ্তির আনন্দ উদযাপন!

রেজওয়ানা চৌধুরী বন্যাকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে। ছবি : সংগৃহীত
রেজওয়ানা চৌধুরী বন্যাকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গুণী শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে চ্যানেল আই কার্যালয়ে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে। এই আয়োজনে শিল্পীর পদ্মশ্রীপ্রাপ্তির আনন্দ উদযাপন হয়। সুরের ধারার শিক্ষার্থী-শিল্পীদের গানে বরণ করে নেওয়া হয় তাকে। হাতে তুলে দেওয়া হয় ফুলের তোড়া। পরিয়ে দেওয়া হয় লাল-সবুজ উত্তরীয়।

পরে এ শিল্পী নিজের গল্প জানান ওই চ্যানেলের তারকা কথনে। বলেন, বুদ্ধি হওয়ার পর থেকেই রবীন্দ্রনাথের সঙ্গে তার পরিচয়। পড়তেন কবিতা। শিল্পীর মামাও রবীন্দ্রসংগীত গাইতেন। যখন গান শেখার শুরু তখনও জানতেন না রবীন্দ্রসংগীতকেই পেশা হিসেবে নেবেন। পরে ১৯৭৪-এ ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর)-এর স্কলারশিপের জন্য আবেদনের কারণেই তার জীবনের মোড় ঘুরে গেছে।

শিল্পী আরও জানান, যত সময় যাচ্ছে রবীন্দ্রসংগীতের প্রতি টান তত বাড়ছে। যে কোনো সংকটে, দ্বিধা-দ্বন্দ্বে রবীন্দ্রনাথেই আশ্রয় খোঁজেন তিনি। প্রতিনিয়ত নতুন নতুনভাবে আবিষ্কার করেন। এই আবিষ্কারের মধ্য দিয়ে রবীন্দ্রনাথকে আরও বেশি কাছের মনে হয় তার।

এমন নানা আড্ডা আলাপ আর সংবর্ধনার আয়োজনে শিল্পীকে সম্মান জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

১০

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

১১

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১২

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

১৩

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

১৪

সিলেটে তুমুল সংঘর্ষ, নিহত ১

১৫

টানা ৪ দিনের গ্যাস সরবরাহ নিয়ে ‘দুঃসংবাদ’ দিল তিতাস 

১৬

বিশ্বকাপে এখন পর্যন্ত নকআউট পর্বে উঠল যারা, ছিটকে গেল কারা?

১৭

‘টাকা দিলেই’ কারাগারে যখন-তখন মিলছে হাজতির সঙ্গে সাক্ষাৎ

১৮

পাওনা টাকা নিয়ে বিরোধে যুবক নিহত

১৯

বিকৃত কনটেন্টে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যবস্থা

২০
X