কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪১ পিএম
অনলাইন সংস্করণ

স্বামীর যৌতুকের মামলায় খালাস পেলেন স্ত্রী 

ওবায়দুল কবির সুমন। ছবি : সংগৃহীত
ওবায়দুল কবির সুমন। ছবি : সংগৃহীত

যৌতুক নিরোধ আইনে সাবেক স্বামী পুলিশের উপপরিদর্শক ওবায়দুল কবির সুমনের মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপপরিদর্শক (এসআই) সুমাইয়া বেগম লাকি বেকসুর খালাস পেয়েছেন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন।

এ বিষয়ে আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ সাইদুর রহমান বলেন, রায়ে একমাত্র আসামি লাকিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। আমরা ন্যায়বিচার পেয়েছি।

মামলা সূত্রে জানা গেছে, ২০২০ সালের ২৫ অক্টোবর পুলিশের উপপরিদর্শক ওবায়দুল কবির সুমন বাদী হয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে যৌতুক নিরোধ আইনে মামলা করেন৷ এতে পুলিশের উপ-পরিদর্শক সুমাইয়া বেগম লাখি, তার মা বেগম আম্বিয়া সুলতানা, দুলাভাই মামুনুর রহমান মামুন, মেজো বোন সুইটি ও ছোট বোন জান্নাতুল নাইম বেবিকে আসামি করা হয়। পরে আদালত সুইটি ও বেবিকে বাদ দিয়ে মামলাটি গ্রহণ করেন। ২০২২ সালের ১১ মে এ মামলায় আসামি লাকির বিরুদ্ধে অভিযোগ করেন আদালত৷ একইসঙ্গে আসামি মামুন ও আম্বিয়াকে অব্যাহতি দেওয়া হয়। বিচার চলাকালে একমাত্র বাদী সুমনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১৬ সালের ৯ এপ্রিল পাঁচ লাখ টাকা কাবিননামায় ওবায়দুল কবির সুমনের সঙ্গে সুমাইয়া বেগম লাকির বিয়ে হয়। এক পর্যায়ে ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর লাকি তার স্বামী সুমনকে ফোন দিয়ে ২০ লাখ টাকা ব্যাংকে ডিপোজিট করতে বলেন৷ তবে এই টাকা না দিলে লাকি তার সঙ্গে সংসার করবে না বলে জানান। এ বিষয়টি সমাধানে অপর চার আসামিকে জানালেও তারা টালবাহানা করতে থাকেন। পরবর্তীতে তার শাশুড়ি আম্বিয়া ঘর তোলার জন্য পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১০

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১১

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১২

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৩

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৪

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

১৫

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

১৬

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

১৮

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

১৯

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

২০
X