কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫, ১১:০০ পিএম
অনলাইন সংস্করণ

দেশজুড়ে বৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রা

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

দেশজুড়ে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত রয়েছে। আগামী কয়েক দিন আট বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রোববার (২০ এপ্রিল) সারা দেশের তাপমাত্রা বাড়তে শুরু করেছে। আগামী কয়েক দিনও তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

অধিদপ্তরের আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, সারা দেশে আগামী কয়েক দিন বৃষ্টির প্রবণতা দেখা যাচ্ছে। বৃষ্টি সারা দেশে প্রতিদিনই কোথাও কম কোথাও বেশি হবে। তবে এর ভেতরে সিলেটে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে, ঢাকাতে কম হবে।

তিনি বলেন, আগামী কয়েক দিন তাপমাত্রা একটু বাড়বে। শিলাবৃষ্টির সম্ভাবনা কম। তবে বজ্রপাতের সম্ভাবনা অনেক বেশি। তাপমাত্রা কম হলে বজ্রপাত বেশি হয়।

আরেক আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা বলেন, বৃষ্টিটা হবে এলাকাভেদে, সব জায়গায় একসঙ্গে না। কালও (সোমবার) এমনই মেঘলা থাকবে। কোথাও কোথাও বৃষ্টি হবে। পরশু থেকে কিছুটা কমে আসবে। মাসের শেষ সপ্তাহে আবার বৃষ্টি হবে।

পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকাতে বা বৃষ্টি হতে পারে। সারা দেশে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

মঙ্গলবার সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকাতে বা বৃষ্টি হতে পারে। সারা দেশে তাপামাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিরাজগঞ্জের বাঘাবাড়ীতে- ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। রোববার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে খুলনায়। এদিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয় নোয়াখালীর মাইজদীকোর্টে ১১৬ মিলিমিটার। চট্টগ্রাম বিভাগের সব এলাকায় বৃষ্টি হয়েছে। খুলনা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টি হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১০

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১১

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১২

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৩

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৪

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৫

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৬

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৭

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

১৮

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

১৯

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

২০
X