কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ০২:৩৯ পিএম
আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ০২:৪৩ পিএম
অনলাইন সংস্করণ
রাশিয়া

উদ্যান রক্ষায় আন্দোলনে নেমেছেন স্থানীয়রা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মস্কোর কাছে লোসিনি অস্ট্রোভ (এলক দ্বীপ) জাতীয় উদ্যানের ভেতর দিয়ে সড়ক নির্মাণ বন্ধে আন্দোলনে নেমেছেন স্থানীয় পরিবেশবাদীরা। ১২৯ বর্গকিলোমিটার আয়তনের এ উদ্যানটি শতাধিক প্রজাতির বন্যপ্রাণীর আবাসস্থল, যার মধ্যে রয়েছে বিপন্ন প্রজাতির পাখিও। খবর এএফপির।

৬২ বছর বয়সী পরিবেশবাদী ইরিনা কুরিসেভা বলেন, আমরা কেবল প্রকৃতি ও পরিবেশ রক্ষা করতে চাই। তবে আন্দোলনকারীদের বিরুদ্ধে কর্তৃপক্ষ কঠোর অবস্থান নিয়েছে। জুলাই মাসে কুরিসেভাসহ ছয়জন পরিবেশবাদী নির্মাণকাজে ব্যবহৃত যন্ত্রপাতি আটকালে পুলিশ তাদের গ্রেপ্তার ও জরিমানা করে।

আইন অনুযায়ী জাতীয় উদ্যানে নির্মাণ নিষিদ্ধ হলেও স্থানীয় প্রশাসন বলছে, এটি বিদ্যমান রাস্তার মেরামত প্রকল্প। পরিবেশ আইনজীবী দিমিত্রি ট্রুনিন এ যুক্তিকে ‘মিথ্যাচার ও জালিয়াতি’ আখ্যা দিয়ে বলেন, সেখানে আগে কোনো রাস্তা ছিল না, কেবল বন বিভাগের কাঁচা পথ ছিল।

প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৫ দশমিক ৪ মিলিয়ন ইউরো, যা ২০২৬ সালের মার্চে শেষ হওয়ার কথা। আন্দোলনকারীরা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে হস্তক্ষেপের আবেদন করেছেন। পুতিন ২০১০ সালে এ উদ্যান পরিদর্শন করে প্রকৃতি সংরক্ষণের গুরুত্বের কথা বলেছিলেন।

তবে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, এটি আঞ্চলিক কর্তৃপক্ষের বিষয়, প্রেসিডেন্টকে এতে জড়াবেন না।

তিনি আরও বলেন, পরিবেশ সুরক্ষা উন্নয়ন ও নাগরিকদের আরামদায়ক জীবনের পথে বাধা হওয়া উচিত নয়।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১০

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১১

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১২

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৩

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৪

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৫

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৬

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

১৮

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

১৯

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

২০
X