কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ০১:৩৭ পিএম
আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ০১:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

দেশে দেশে ভয়াবহ দাবানল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দক্ষিণ ইউরোপজুড়ে তীব্র দাবদাহে গ্রিসসহ একাধিক দেশে ভয়াবহ দাবানল দেখা দিয়েছে। গ্রিসের তৃতীয় বৃহত্তম শহর পাত্রাসকে হুমকির মুখে ফেলেছে। পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীর সহায়তায় হাজার হাজার দমকলকর্মী মোতায়েন রয়েছে।

গ্রিসের দমকল বিভাগের মুখপাত্র ভ্যাসিলিস ভাথ্রাকোগিয়ানিস জানান, তীব্র তাপমাত্রা, প্রবল বাতাস ও কম আর্দ্রতার কারণে আগুন নেভানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। এরই মধ্যে পাত্রাসের একটি হাসপাতাল থেকে ১২ শিশু ও একটি অবসর নিবাস থেকে ৮০ বৃদ্ধকে সরিয়ে নেওয়া হয়েছে। এজিয়ান দ্বীপ চিওস, আইওনিয়ান দ্বীপ জান্তে ও সেফালোনিয়াতেও আগুন ছড়িয়ে পড়েছে।

স্পেনেও দাবানল পরিস্থিতি মারাত্মক আকার নিয়েছে। উত্তর-পশ্চিমাঞ্চলীয় কাস্তিল ও লিওন অঞ্চলে প্রায় ৬ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। একটি বিশ্ব ঐতিহ্যবাহী রোমান খনি আগুনের ঝুঁকিতে রয়েছে। দেশটি ইউরোপীয় ইউনিয়নের কাছে জলবোমা প্লেনসহ সহায়তা চেয়েছে। এ বছর স্পেনে ১৯৯টি দাবানলে প্রায় ৯৮ হাজার হেক্টরের বেশি এলাকা পুড়ে গেছে।

পর্তুগালে পাঁচটি বড় দাবানল নিয়ন্ত্রণে দুই হাজারের বেশি দমকলকর্মী ও ২০টি বিমান কাজ করছে। মধ্যাঞ্চলের ত্রানকোসো পৌরসভায় সবচেয়ে ভয়াবহ আগুনটি শনিবার থেকে জ্বলছে, যা প্রবল বাতাসে আবারও ছড়িয়ে পড়েছে।

বলকান অঞ্চলেও ডজনখানেক দাবানল নেভাতে লড়ছে জরুরি সেবা বিভাগ। আলবেনিয়ায় আগুনে ৮০ বছর বয়সী এক ব্যক্তি মারা গেছেন, আর মন্টিনিগ্রোতে পানি বহনকারী ট্রাক উল্টে এক সেনার মৃত্যু হয়েছে।

এমনকি ঐতিহাসিকভাবে শীতল দেশ যুক্তরাজ্যও এবার চতুর্থ দফা তাপপ্রবাহের মধ্যে পড়েছে। উত্তর ইংল্যান্ডের নর্থ ইয়র্ক মুরস জাতীয় উদ্যানে দাবানলে প্রায় পাঁচ বর্গকিলোমিটার এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিজ্ঞানীরা সতর্ক করেছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন ইউরোপের দাবদাহ ও দাবানল পরিস্থিতিকে আরও ঘন ও তীব্র করে তুলছে, যা ভবিষ্যতে আরও ভয়াবহ আকার নিতে পারে।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X