টোকিও, জাপান থেকে হাসান আজাদ
প্রকাশ : ০৪ জুন ২০২৪, ১১:৪০ এএম
আপডেট : ০৪ জুন ২০২৪, ১১:৫৫ এএম
অনলাইন সংস্করণ
জাপান এনার্জি সামিট

কার্বন নিঃসরণ কমাতে সকল দেশকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান

জাপান এনার্জি সামিট-২০২৪ এ বক্তারা। ছবি : সংগৃহীত
জাপান এনার্জি সামিট-২০২৪ এ বক্তারা। ছবি : সংগৃহীত

বৈশ্বিক জলবায়ু পরিবর্তন রোধে কার্বন নিসঃসরণ কমাতে বিশ্বব্যাপী নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। এ উদ্যোগ সফল করতে জ্বালানির বহুমুখী ব্যবহারের ওপর জোর দেওয়া হচ্ছে। এ অবস্থায় উন্নত ও অনুন্নত সকল দেশকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন বক্তারা।

সোমবার (৩ জুন) জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিত তিন দিনের আন্তর্জাতিক জ্বালানি সম্মেলন ‘জাপান এনার্জি সামিট-২০২৪’ এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

সামিটে বিশ্বের ৩০টি দেশের জ্বালানি খাত সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নিয়েছেন। সামিটের প্রথম দিন আন্তর্জাতিক শক্তি সংস্থার প্রাক্তন নির্বাহী পরিচালক নোবুও তানাকা টেকসই শক্তি লক্ষ্য অর্জনের জন্য আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনের ওপর জোর দেন।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) জ্বালানি বিষয়ক কমিশনার কাদরি সিমসন তার বক্তৃতায় বলেন, রাশিয়ার গ্যাসের ওপর নির্ভরতা কমাতে ইউরোপ নবায়নযোগ্য জ্বালানির ওপর বিশেষ জোর দিয়েছে।

জাপনের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের কার্বন নিরপেক্ষতা বিষয়ক আন্তর্জাতিক নীতির মহাপরিচালক শিনিচি কিহারা তার বক্তব্যে বলেন, নবায়নযোগ্য জ্বালানির প্রসারে জাপান নানামুখী উদ্যোগ নিয়েছে। ২০৫০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যতে নামিয়ে আনার পরিকল্পনা নিয়েছে।

তিনি বলেন, বায়ু শক্তি থেকে থেকে ২০৩০ সালের মধ্যে জাপান ১০ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে চায়।

এ ছাড়া সামিটে বহুজতিক কোম্পানি ‘জেরা’র পরিকল্পনা বিভাগের প্রধান জুনইয়া তাওয়া, টোকিওগ্যাসের প্রধান নির্বাহী শিনিচি সাসায়ামা প্রমুখ বক্তব্য রাখেন।

ষষ্টবারের মত অনুষ্টিত এ সামিটে বিশ্বের ৩০ দেশের জ্বালানি বিশেষজ্ঞ, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী ও নীতি নির্ধারকরা অংশ নিচ্ছেন। একই সঙ্গে আয়োজিত প্রদর্শনীতে অংশ নিয়েছে বিভিন্ন দেশের দেড় শতাধিক প্রতিষ্ঠান। বুধবার (৫ জুন) আন্তর্জাতিক এ সম্মেলনটি শেষ হবে।

আয়োজকরা জানান, সামিটে অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ৪ হাজার মানুষ আবেদন করেছেন। তারা আশা করছেন, এ প্ল্যাটফর্মের মাধ্যমে পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারের নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন এবং আন্তঃদেশীয় যোগাযোগ আরও দৃঢ় হবে। যার মাধ্যমে কার্বন দূষণ কমিয়ে শূন্যে আনার লক্ষ্যমাত্রা অর্জনে গতি আনবে।

প্রসঙ্গত, ২০২২ সালে জাপান বিশ্বের পঞ্চম শীর্ষ জ্বালানি ব্যবহারকারী দেশ ছিল। দেশটি তার জ্বালানি চাহিদার ৯০ শতাংশ পূরণ করে আমদানিকৃত এলএনজি বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের মাধ্যমে। পরিবেশ দূষণ কমাতে জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে নানা পরিকল্পনা নিয়েছে জাপান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

জানালেন প্রতিমন্ত্রী / ফ্যামিলি-কৃষক কার্ডে অনিয়ম: ইতোমধ্যে বহিষ্কার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ৮ কর্মকর্তা

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

১০

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

১১

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

১২

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১৩

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১৪

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১৫

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১৬

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৭

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

১৮

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

১৯

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

২০
X