কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:১৩ পিএম
অনলাইন সংস্করণ

স্বাস্থ্য খাত পর্যবেক্ষণে নতুন ফোরাম ইউএইচসি’র আত্মপ্রকাশ

স্বাস্থ্য খাত পর্যবেক্ষণে নতুন ফোরাম ইউএইচসি’র আত্মপ্রকাশ। ছবি : সৌজন্য
স্বাস্থ্য খাত পর্যবেক্ষণে নতুন ফোরাম ইউএইচসি’র আত্মপ্রকাশ। ছবি : সৌজন্য

দেশের স্বাস্থ্য খাত পর্যবেক্ষণে ইউনিভার্সাল হেলথ কাভারেজ (ইউএইচসি) ফোরাম বাংলাদেশ নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে। মানসম্মত ও ব্যয়সাধ্য স্বাস্থ্যসেবা ব্যবস্থা ত্বরান্বিত করতে চাপ প্রয়োগকারী সংস্থা এবং গবেষণাভিত্তিক ফোরাম হিসেবে কাজ করবে সংগঠনটি। ফোরামের নেতৃত্বে রয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান।

আজ শনিবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত ইউএইচসি ফোরামের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য জানান ফোরাম সংশ্লিষ্টরা।

গবেষণা সংস্থা পিপিআরসির উদ্যোগে এ প্ল্যাটফর্মটি তৈরি হয়েছে। ১৪ জন সদস্য নিয়ে এ ফোরাম যাত্রা শুরু করেছে। সদস্যদের মধ্যে সরকারি কর্মকর্তা, নীতি-নির্ধারক, সুশীল সমাজ ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা রয়েছেন।

ফোরামের আত্মপ্রকাশ উপলক্ষে ফোরাম আহ্বায়ক হোসেন জিল্লুর রহমান বলেন, ৩টি অগ্রাধিকার কর্ম পরিকল্পনার মাধ্যমে ইউএইচসি ফোরামের কার্যক্রম পরিচালিত হবে। এর মধ্যে প্রথমত রয়েছে, ইউএইচসি অর্জনে বাস্তব অগ্রগতি পর্যালোচনা। দ্বিতীয়ত, স্বাস্থ্যসংক্রান্ত সংস্কার কর্মসূচিতে গতি ও বেগ আনার জন্য রাজনৈতিক বুদ্ধিমত্তাদীপ্ত কৌশল প্রণয়ন ও নীতি-নির্ধারকদের সঙ্গে ফলপ্রসূ মতবিনিময়। তৃতীয়ত, স্বাস্থ্যসম্মত জীবন প্রণালি ও স্বাস্থ্য স্বাক্ষরতা বিস্তারে সর্বস্তরের জনসাধারণ বিশেষ করে তৃণমূল মফস্বল, স্কুল পর্যায়ে কার্যকর সামাজিক আন্দোলন।

আসন্ন রমজানের আগেই স্বাস্থ্যমন্ত্রী ও স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে সুনির্দিষ্ট প্রস্তাব নিয়ে মতবিনিময়ের জোরালো প্রচেষ্টা চালানো হবে বলেও উল্লেখ করেন তিনি। এ ছাড়া জরুরি ভিত্তিতে স্বাস্থ্য খাতের ক্রমবর্ধমান সংকটে ব্যক্তি খাতের সঙ্গেও মতবিনিময়ের পরিকল্পনা জানান।

ফোরামের সমন্বয়ে থাকবে হোসেন জিল্লুর রহমানের নেতৃত্বে কোর স্টিয়ারিং গ্রুপ। উৎসাহী ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য ফোরামের সদস্য পদ উন্মুক্ত থাকবে। পিপিআরসি কার্যালয় ফোরামের সচিবালয় হিসেবে কাজ করবে।

এ সময় পথিকৃৎ ইনস্টিটিউট অব হেলথ স্টাডিজের সম্মাননীয় উপদেষ্টা অধ্যাপক ড. লিয়াকত আলী বলেন, আমাদের ডাক্তারের অনুপাতে নার্সের সংখ্যা খুবই কম। এজন্য সময় অনুযায়ী আমাদের পরিকল্পনা গ্রহণ করতে হবে। ২০২৫ সাল নাগাদ আমাদের কত ডাক্তার, নার্সের প্রয়োজন রয়েছে, ২০৩০ সাল নাগাদ তা কত করতে হবে, এসব পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, ডাক্তার, ডেন্টিস্ট, নার্স এবং ফার্মাসিস্ট ছাড়া কোনো পেশার রেজিস্ট্রেশনের পদ্ধতি নেই। এখন সাইকোলজিস্ট, নিউট্রিশনিস্টেরও কোনো রেজিস্ট্রেশন নেই। কমিউনিটি এনগেইজমেন্ট করতে গেলে কমিউনিটি স্বাস্থ্যকর্মীর সঙ্গে সমন্বয় ও দক্ষতাভিত্তিক প্রশিক্ষণে অনেক ঘাটতি রয়ে গেছে। আমাদের এগিয়ে যাওয়ার জন্য পেশাগত পরিকল্পনা এবং মোটিভেশনাল ক্যারিয়ার প্ল্যান এগুলোর প্রচণ্ড অভাব রয়ে গেছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কোয়ালিটি কেয়ার কনসার্নের সিইও ড. আমিনুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ড. সৈয়দ আব্দুল হামিদ, স্বাস্থ্য পরিষেবার সাবেক মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আবুল ফয়েজ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব এএমএম নাসির উদ্দিন, পাবলিক হেলথের অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. আবু জামিল ফয়সাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. রুমানা হক, সিএমইডি হেলথের প্রতিষ্ঠাতা অধ্যাপক খন্দকার এ. মামুন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু, সংখ্যা দাঁড়াল ৬৭৭ জনে

ভিসা নিয়ে দারুণ সুসংবাদ দিল আমিরাত

বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস / সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

বিক্ষোভ-অবরোধে অচল বলিভিয়া, জরুরি অবস্থা 

বাংলাদেশি ‘ফুটবলপ্রেমীদের’ নিয়ে পরিকল্পনা জানালেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত

কার্টুন দেখানোর প্রলোভনে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর বাংলাদেশের আরেক দুঃসংবাদ

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতা ঠেকাতে ছাত্রদলের মিছিল

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান কামরুলের

ঝিনাইদহে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২০

১০

জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার

১১

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

১২

বিচার ব্যবস্থার ওপর কোনো রাজনৈতিক চাপ নেই : অ্যাটর্নি জেনারেল

১৩

মাঠে ব্রাজিলের জয়, সোশ্যাল মিডিয়ায় তারকাদের উল্লাস

১৪

রাবি প্রেস ক্লাবের সভাপতি ধ্রুব, সম্পাদক জিসান

১৫

৫০ বছরের ইতিহাসে এমন সুন্দর বাজেট আর হয়নি: হুইপ দুলু

১৬

বিপিও খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

১৭

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

১৮

থাকেন ভারতে পড়েন ভারতে, কিন্তু পরীক্ষাকেন্দ্র পড়ল আমিরাতে

১৯

কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত হোয়াইট হাউসে’ চড়বেন ট্রাম্প

২০
X