কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৩, ০৭:০৬ পিএম
আপডেট : ০১ আগস্ট ২০২৩, ০৭:১২ পিএম
অনলাইন সংস্করণ

ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ২৫৮৪

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ২৬১ জনের মৃত্যু হলো। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৫৮৪ জন।

মঙ্গলবার (১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৯ জনই ঢাকা সিটির এবং অপর জন ঢাকা সিটির বাইরে। এছাড়া আক্রান্তদের মধ্যে ১ হাজার ১৩১ জন ঢাকা সিটির এবং ১ হাজার ৪৫৩ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ৯ হাজার ২৬৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ঢাকার সরকারি-বেসরকারি হাসপাতালে ৪ হাজার ৮৬৯ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪ হাজার ৩৯৫ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখনও পর্যন্ত ৫৪ হাজার ৪১৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩০ হাজার ৩৩১ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ২৪ হাজার ৮৫ জন। আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৪ হাজার ৮৯১ জন। এর মধ্যে ঢাকায় ২৫ হাজার ২৫৭ এবং ঢাকার বাইরে ১৯ হাজার ৬৩৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২৬১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সদ্য শেষ হওয়া মাস জুলাইয়ে ২০৪ জনের মৃত্যু হয়েছে।

এর আগে ২০২২ সালে ডেঙ্গুতে দেশের ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জন মারা যান। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন। ২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গু সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে হামলার অভিযোগ প্রত্যাখ্যান করল ভারত

দেশজুড়ে ব্যাপক বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরেও সতর্কতা

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

আড়াই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

ভূমিকম্পে কেঁপে উঠল চীন

হাত দিয়েই ভাঙছে নদীর পাড় রক্ষা বাঁধের ব্লক

ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

২০ টাকার ঝালমুড়ি নিয়ে বিরোধ, যুবককে ছুরিকাঘাত

জুলাইয়েই মিলতে পারে পে-স্কেলের সম্পূর্ণ বেতন, গেজেট নিয়ে নতুন বার্তা

জুলাই শহীদ ছেলের অনুদানের টাকায় বাবার দ্বিতীয় বিয়ে, সমালোচনার ঝড়

১০

প্রকৃতির অনিন্দ্যসুন্দর সৃষ্টি ‘জামুই’ প্রজাপতি

১১

ব্রাজিল ম্যাচের আগে বড় ধাক্কা খেল জাপান

১২

স্কুল নেই, হাসপাতাল নেই, নেই যাতায়াতের রাস্তা

১৩

প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা সৌদি আরবের

১৪

বাউফলে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটে জিম্মি রোগীরা

১৫

যুক্তরাষ্ট্র-ইসরায়েল প্রস্তাবিত চুক্তি প্রত্যাখ্যান করল লেবানন

১৬

সহজে ডট বিডি-ডট বাংলা ডোমেইন নিবন্ধনের সুযোগ

১৭

ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স / অ্যানেসথেসিওলজিস্ট না থাকায় ব্যাহত চিকিৎসাসেবা

১৮

বাহরাইনকে কঠোর সতর্কবার্তা দিল ইরান

১৯

এক কর্মকর্তার কাঁধে ৬৭ স্কুল

২০
X