কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৩, ০৭:৪৩ পিএম
আপডেট : ১১ আগস্ট ২০২৩, ০৮:০০ পিএম
অনলাইন সংস্করণ

ডেঙ্গু আক্রান্ত ৮০ হাজার ছাড়াল, মৃত্যু আরও ৯

ডেঙ্গু আক্রান্ত ৮০ হাজার ছাড়াল, মৃত্যু আরও ৯

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ হাজার ৪৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৩৭৩ জন মারা গেলেন। সেই সঙ্গে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত ৮০ হাজার ছাড়াল।

শুক্রবার (১১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটির ৮৫৩ জন এবং ঢাকা সিটির বাইরে ১ হাজার ১৯৩ জন।

এর আগে, গতকাল বৃহস্পতিবার ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়। ওইদিন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ২ হাজার ৯৫৯ জন রোগী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ৯ হাজার ৬৭৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে ৪ হাজার ৪২১ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ২৫৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ৮০ হাজার ৭৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৪০ হাজার ৭৬৪ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৩৯ হাজার ৩১০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ছিল ২৮১ এবং মোট আক্রান্তের সংখ্যা ছিল ৬২ হাজার ৩৮২।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে সাংবাদিকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

নদীভাঙনে বিলীন হচ্ছে ঘর-জমি, আতঙ্কে হাজারো মানুষ

ঢাকা-মালের সম্পর্কের নতুন দিগন্ত: এমএনইউতে হাইকমিশনারের বই উপহার

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক, জাতীয় পতাকা অর্ধনমিত

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে প্রতিশোধমূলক অভিযান চলবে: ইরান

 মেহেদী হাসান ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত

বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

চবিতে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

বিয়ন্সে-রিয়ানার যুগলবন্দিতে কাঁপল নিউইয়র্ক

বন্যায় আটকে পড়া বন্ধুর খোঁজে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১০

আসামির মোবাইল গায়েবের অভিযোগ ওসির বিরুদ্ধে

১১

স্পেনের দাবানলে নিহত ১৩ জনের মধ্যে ১২ জনই বিদেশি

১২

আজকের স্বর্ণের বাজারদর

১৩

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি

১৪

সামরিক স্থাপনার পাশের পরীক্ষা কেন্দ্র সরিয়ে নিচ্ছে ইরান

১৫

জলাবদ্ধতায় পরীক্ষার্থীদের দুর্ভোগের জন্য কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যানের দুঃখপ্রকাশ

১৬

রাজশাহীর চৌরঙ্গী জামে মসজিদের নির্মাণকাজ বন্ধের দাবি

১৭

নারায়ণগঞ্জে বয়লার বিস্ফোরণে দগ্ধ ২

১৮

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

১৯

এবার ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে বড় হামলার হুমকি ট্রাম্পের

২০
X