কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৩, ০৭:১৫ পিএম
আপডেট : ১২ জুলাই ২০২৩, ০৭:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ডেঙ্গু আক্রান্তের নতুন রেকর্ড, মৃত্যু আরও ৫

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

দিন দিন বেড়েই চলছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। সময়ের সাথে পাল্লা দিয়ে প্রায় প্রতিদিনই আক্রান্তের সংখ্যায় গড়ছে রেকর্ড। পাশাপাশি বাড়ছে মৃত্যু।

মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে রেকর্ড এক হাজার ২৪৬ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০৯ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৩৭ জন। একইসঙ্গে এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে।

বুধবার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৩ হাজার ৭৯১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। ঢাকার ৫৩ সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২ হাজার ৫৩০ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ২৬১ ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত (১২ জুলাই) ৮৮ জনের মৃত্যু হয়েছে।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ১৬ হাজার ১৪৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ১১ হাজার ১ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৫ হাজার ১৪২ জন।

আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ হাজার ২৬৪ জন। ঢাকায় ৮ হাজার ৪০২ এবং ঢাকার বাইরে ৩ হাজার ৮৬২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৬২ হাজার ৩৮২ এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট মৃত্যুবরণ করেছেন মোট ২৮১ জন।

এদিকে এ বছর ডেঙ্গু আরও শক্তিশালী হয়ে উঠেছে জানিয়ে প্রাণহানির সংখ্যা বাড়তে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। এজন্য চিকিৎসা পদ্ধতিতে পরিবর্তন আনার কথাও বলছেন তারা। পাশাপাশি মৃত্যুহার কমাতে সচেতনতার বিকল্প নেই বলেও জানিয়েছেন চিকিৎসকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১০

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১১

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১২

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৩

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৪

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৫

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৬

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৭

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৮

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৯

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

২০
X