কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ১০:০০ এএম
আপডেট : ১০ আগস্ট ২০২৫, ১০:০৫ এএম
অনলাইন সংস্করণ

বয়স বাড়লে কি মানসিক চাপও বাড়ে, কী বলছেন বিশেষজ্ঞরা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জীবনের প্রতিটা সময়েই আমাদের নানা কারণে টেনশন হয়—ছোটবেলায় পরীক্ষার জন্য, বড় হলে সম্পর্ক বা কাজের চিন্তা, আর বয়স বাড়লে পরিবার, স্বাস্থ্য ও ভবিষ্যৎ নিয়ে ভাবনা। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বদলায় দায়িত্ব, আর সেই সঙ্গে বদলায় মানসিক চাপের রকমফেরও।

আজকের এ লেখায় আমরা জেনে নেব কোন বয়সে কী ধরনের মানসিক চাপ দেখা যায়, কেন তা হয়, আর কী বলছেন বিশেষজ্ঞরা এসব নিয়ে।

শৈশব ও কৈশোর: শুরুতেই চাপ

শিশু ও কিশোরদের মানসিক চাপ সাধারণত আসে—

- পরিবারে অশান্তি থাকলে

- পরীক্ষার ভালো ফলাফলের জন্য

- বন্ধুদের সঙ্গে তাল মেলাতে গিয়ে

- অভিভাবকদের বাড়তি প্রত্যাশার চাপ থেকে

এই বয়সে ‘ভালো হতে হবে’, ‘সেরা হতে হবে’—এই চাপে অনেক সময় শিশুরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে।

তারুণ্য: সম্পর্ক, ক্যারিয়ার ও আর্থিক টানাপোড়েন

তরুণ বয়স মানেই জীবনের মোড় ঘোরানোর সময়। এই বয়সে মানসিক চাপ আসে—

- প্রেম বা সম্পর্কের জটিলতা থেকে

- পড়াশোনা শেষ করে চাকরি খোঁজার দুশ্চিন্তা থেকে

- নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থেকে

- সমাজে নিজের জায়গা করে নেওয়ার চাপে

এই সময় তরুণদের মনে অনেক প্রশ্ন থাকে—আমি কে? কোথায় যাচ্ছি? এসবই মানসিক চাপের উৎস হতে পারে।

মধ্যবয়স: ঘরে-বাইরের দ্বৈত দায়িত্ব

মধ্যবয়সীরা সবচেয়ে বেশি চাপের ভেতর দিয়ে যান। মনোরোগ বিশেষজ্ঞ ডা. মুনিয়া ভট্টাচার্য বলছেন এই বয়সে মানুষকে সামলাতে হয়:

- অফিসের দায়িত্ব

- সন্তানদের দেখভাল

- মা-বাবার চিকিৎসা ও খেয়াল

- সংসারের নানা ঝামেলা

তবে এ বয়সের মানুষদের একটা সুবিধা আছে—তারা অভিজ্ঞ, তাই চাপ সামলানোর কৌশলও কিছুটা শিখে ফেলেন।

বৃদ্ধাবস্থা: নতুন এক ধরনের চাপ

বয়স বাড়লে শরীরের শক্তি কমে যায়, প্রিয়জন হারানোর কষ্ট বাড়ে, আর্থিক নিরাপত্তাও অনেক সময় কমে যায়। তবে ডা. মুনিয়া বলছেন, এই বয়সের মানুষরা জীবনের অনেক কিছু দেখে ফেলেন, তাই মানসিকভাবে তারা অনেক পরিপক্ক হয়ে ওঠেন। চাপ এলেও তারা সেটাকে ভালোভাবে নিতে পারেন।

গর্ভাবস্থা: নতুন জীবনের আগে মানসিক টানাপোড়েন

ডা. সোনাল আনন্দ বলছেন— অন্তঃসত্ত্বা নারীরা অনেক রকম চিন্তায় থাকেন:

- সন্তান সুস্থ হবে তো?

- ডেলিভারি কেমন হবে?

- নতুন জীবন কেমন হবে?

এই সময় মানসিক চাপ অনেক বেশি হয়, তাই মানসিকভাবে প্রস্তুত থাকাও খুব দরকার।

চাপ কমানোর কিছু সহজ উপায়

গভীর শ্বাস নেওয়া: প্রতিদিন ১০ মিনিট ধীরে ধীরে শ্বাস নিন ও ছাড়ুন।

সুস্থ জীবনযাপন: নিয়মিত ঘুম, ভালো খাবার আর হালকা ব্যায়াম—এই তিনটি মানসিক চাপ কমাতে দারুণ কাজ করে।

লিখে ফেলুন মনের কথা: দিনশেষে আপনার অনুভূতি বা যেটা ভালো লেগেছে তা লিখে ফেলুন। এতে মন হালকা হয়।

মেডিটেশন বা ধ্যান: সময় বের করে ধ্যান করুন, মন শান্ত হবে।

পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটান: আপনার অনুভূতি শেয়ার করুন, কথা বলুন।

প্রয়োজনে চিকিৎসকের সাহায্য নিন: যদি মনে হয় নিজে কিছুতেই সামলাতে পারছেন না, তাহলে মনোরোগ বিশেষজ্ঞের কাছে যেতে দ্বিধা করবেন না।

বয়স বাড়ার সঙ্গে মানসিক চাপের ধরণ বদলায়—এটা স্বাভাবিক। কিন্তু চাপ থাকলেই তা খারাপ না বরং সেটা ঠিকভাবে বুঝে সামলানোই সবচেয়ে জরুরি।

যেকোনো বয়সে চাপ থাকবেই, কিন্তু সঠিক জ্ঞান, ইতিবাচক মনোভাব, সুস্থ জীবনধারা আর প্রয়োজন হলে বিশেষজ্ঞের সাহায্য নিয়ে চাপকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিইউবিটিতে সম্পন্ন হলো ঈদ পরবর্তী শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠান

কৃষি ব্যাংকে শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

সৌদিতে ভারতের নতুন রাষ্ট্রদূত অমুসলিম, ভাঙল ৭ দশকের কূটনৈতিক রীতি

জাল দলিল দিয়ে টাকা উত্তোলনের চেষ্টা, দুজনের কারাদণ্ড

ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি / তিন নতুন জিরো : শূন্য কার্বন থেকে শূন্য গণতন্ত্র

ডাকবাংলো থেকে মা ও দুই শিশুর মরদেহ উদ্ধার / কালবেলায় সংবাদ প্রকাশের পর আত্মহত্যা থেকে হত্যা মামলা

হাসপাতালকে পরিচ্ছন্ন ও দালালমুক্ত করার ঘোষণা চসিক মেয়রের

১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কিনবে সরকার

সরকারি ভাতা বিতরণে নগদের প্রতি আস্থা অব্যাহত

শেখ মুজিবসহ আ.লীগ নেতাদের নিয়ে লেখা ৩০০ বই জব্দ

১০

বাংলাদেশের ক্রিকেট তারকারা বিশ্বকাপে কে কোন দলের সমর্থক

১১

দেশের মাথাপিছু আয় প্রথমবার ৩ হাজার ডলার ছাড়াল

১২

চিকিৎসকদের বিরুদ্ধে কুৎসার ঘটনা খতিয়ে দেখা প্রয়োজন: ডা. রফিক

১৩

হলুদ জার্সিতে সিরাজগঞ্জ শহর মাতালো ব্রাজিল ভক্তরা

১৪

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদ্‌যাপিত

১৫

পাট গবেষণা ইনসটিটিউটের ‘জাতীয় পরিবেশ পদক, ২০২৫’ অর্জন 

১৬

যমুনা ব্যাংকে চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা

১৭

ফিলিস্তিনিদের জাতিগত নির্মূল বন্ধে বিশ্বকে পদক্ষেপ নেওয়ার আহ্বান অ্যামনেস্টির

১৮

ঝিনাইদহ মেডিকেল কলেজ স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শন

১৯

আড়ংয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, এসএসসি পাসেই আবেদন

২০
X