মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ০৩:৫১ পিএম
অনলাইন সংস্করণ

শরীর ঠিক রাখতে একটি মাত্র তরল, জানুন আয়ুর্বেদ কী বলছে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সারাদিনে আমরা কত কিছু খাই, কত রকম পানীয় পান করি। কিন্তু জানেন কি, এমন একটি তরল আছে, যা ঠিক সময়ে ও সঠিকভাবে খেলে শুধু তৃষ্ণা মেটায় না বরং শরীরকে ভেতর থেকে ঠিক রাখতে সাহায্য করে? আয়ুর্বেদ বলে, এই একটি তরলই শরীরের ভারসাম্য, হজমশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে দারুণ ভূমিকা রাখে। ভাবছ কী সেই তরল?

হ্যাঁ, কথা বলছি পানি নিয়েই!

আরও পড়ুন : হাড় আর জোড়ার ব্যথা নিয়ে জানুন ফিজিওথেরাপিস্টের পরামর্শ

পানি ছাড়া জীবন চলে না- এ কথা আমরা সবাই জানি। অনেকেই শুধু পিপাসা লাগলেই পানি খান, কেউবা নিয়ম করে সারা দিন পানি পান করেন। কিন্তু আয়ুর্বেদ বলছে, শরীরের ভারসাম্য বজায় রাখতে শুধু পিপাসা মেটানো নয়- সঠিক সময়ে পানি পান করাও খুব জরুরি।

আয়ুর্বেদিক চিকিৎসক ডা. প্রতাপ চৌহান বলেন, ‘পানি শুধু তৃষ্ণা মেটানোর জিনিস না, বরং সময়মতো ও ঠিকভাবে খেলে এটা শরীরের জন্য ওষুধের মতো কাজ করে।’

চলো জেনে নিই, কখন পানি খাওয়া সবচেয়ে উপকারী—

১. ঘুম থেকে উঠে খালি পেটে পানি

সকালবেলা ঘুম থেকে উঠেই, দাঁত না মেজে এক গ্লাস হালকা গরম পানি খান। এটা শরীরকে ধীরে ধীরে জাগিয়ে তোলে, টক্সিন বের করে দেয় আর হজমশক্তি বাড়াতে সাহায্য করে। মনও থাকবে সতেজ।

২. খাবারের ২০-৩০ মিনিট আগে

খাওয়ার আগে এক গ্লাস কুসুম গরম পানি চুমুক দিয়ে খান। এটা পেটকে খাবারের জন্য প্রস্তুত করে, হজম ভালো হয়। তবে খাওয়ার সময় বা সঙ্গে সঙ্গেই বেশি পানি খাওয়া এড়ানো ভালো- এতে হজমশক্তি কমে যেতে পারে।

৩. খাওয়ার এক ঘণ্টা পর

যখন খাওয়া কিছুটা হজম হয়ে গেছে, তখন এক গ্লাস হালকা গরম পানি খেলে খাবারের পুষ্টি ভালোভাবে শরীরে শোষিত হয় এবং হালকা ডিটক্সও হয়।

৪. যখন সত্যিই পিপাসা লাগে

পিপাসা লাগলে পানি খেতেই হবে- এটা শরীর নিজেই জানিয়ে দেয়। তবে বারবার অকারণে পানি খাওয়ার দরকার নেই। এতে শরীরে ভারি ভাব, অলসতা বা গা ঢোলা ভাব আসতে পারে।

৫. গোসলের আগে ও ঘুমানোর আগে

গোসলের প্রায় এক ঘণ্টা আগে পানি খেলে রক্ত চলাচল ভালো হয়। আর ঘুমানোর আগে এক গ্লাস পানি স্নায়ু শান্ত করে, ঘুম গভীর হয়, শরীর ভালোভাবে বিশ্রাম নিতে পারে।

আরও কিছু সহজ টিপস

- সবসময় বসে বসে পানি পান করুন।

- একেবারে গড়গড় করে না খেয়ে ধীরে ধীরে চুমুক দিয়ে খান।

- ঠান্ডা পানি এড়িয়ে কুসুম গরম বা স্বাভাবিক তাপমাত্রার পানি খান।

আরও পড়ুন : গ্যাস ভেবে এড়িয়ে যাচ্ছেন? হতে পারে গলব্লাডার ক্যানসার

পানি শুধু তৃষ্ণা মেটানোর জন্য নয়, ঠিক সময়ে, সঠিকভাবে খেলে এটা হয়ে উঠতে পারে দৈনন্দিন জীবনের সহজ এক চিকিৎসা। আয়ুর্বেদের এই ছোট ছোট নিয়মগুলো মানলেই শরীর থাকবে হালকা, মন থাকবে সতেজ, আর রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X