কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪১ পিএম
অনলাইন সংস্করণ

স্বাস্থ্য খাতের মানোন্নয়নে বিশেষজ্ঞ কমিটির সদস্য হলেন ডা. শামীম

অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামীম। ছবি : কালবেলা
অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামীম। ছবি : কালবেলা

দেশের বিদ্যমান স্বাস্থ্য ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার, চিকিৎসাসেবার গুণগত মানোন্নয়ন এবং কাঠামো শক্তিশালীকরণের লক্ষ্যে ১২ সদস্যের বিশেষজ্ঞ প্যানেল গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

কমিটিতে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. এম এ ফয়েজকে সভাপতি ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক আব্দুল্লাহ শাফি মজুমদারকে সদস্য সচিব করা হয়েছে।

কমিটিতে বিশেষজ্ঞ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশে এস্থেটিক ডার্মাটোলজির পাইওনিয়ার, এস্থেটিক ডার্মাটোলজি সোসাইটি অব বাংলাদেশের প্রেসিডেন্ট, সার্ক অ্যাসোসিয়েশন অব এস্থেটিক ডার্মাটোলজির ভাইস প্রেসিডেন্ট, বাংলাডার্মার সেক্রেটারি জেনারেল, ইন্টারন্যাশনাল ফ্যাকাল্টি এবং এমএইচ শমরিতা মেডিকেল কলেজ হাসপাতালের ডার্মাটোলজি বিভাগের অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামীম।

এক প্রতিক্রিয়ায় ডা. সরকার মাহবুব আহমেদ শামীম বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার দেশের স্বাস্থ্যখাতকে রুগণ দশায় রেখে গেছে। আশা করি যে কমিটিতে আমাকে সদস্য হিসেবে রাখা হয়েছে দেশের স্বাস্থ্য খাতের সংস্কার ও গুণগত মানোন্নয়নে ভূমিকা রাখব।

এ ছাড়া কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন—বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. আজাদ খান, বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. সায়েদুর রহমান, আইইডিসিআর’র সাবেক পরিচালক অধ্যাপক ডা. মাহমুদুর রহমান, সিনিয়র প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. ফেরদৌসি বেগম ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যাপক ডা. ফিরোজ কাদের, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ডা. সানিয়া তাহমিনা, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পেডিয়াট্রিক বিভাগের অধ্যাপক ডা. শাকিল আহমদ ও সিআইপিআরবি’র ডা. ফজলুর রহমান, বিএসএমইউ’র মেডিসিন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ডা. এম এ জলিল চৌধুরী।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিরলো কি কোচ হচ্ছেন ইতালির? স্পষ্ট করলেন নিজেই

ঢাকায় ‘অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো’র তারিখ ঘোষণা 

তথ্যের প্রবাহ থেকে অপতথ্য ফিল্টারিং করা এখন বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

হাতিয়ায় প্রথমবার অ্যান্টি স্নেক ভেনম প্রয়োগে বাঁচল শিশুর প্রাণ

যুবদল নেতা হত্যায় ২৫ লাখ টাকায় খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা 

দীর্ঘমেয়াদি যুদ্ধে যুক্তরাষ্ট্রের চেয়ে ভালো অবস্থানে থাকবে ইরান: মার্কিন বিশ্লেষক

হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

নকল সরবরাহের দায়ে শিক্ষকের কারাদণ্ড, ৫ পরীক্ষার্থী বহিষ্কার

আগামী সপ্তাহ থেকে গ্যাসের সংকট কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী

ফাইনালের ৭ দিন পর নীরবতা ভেঙে আবেগমাখা চিঠিতে যা লিখলেন স্কালোনি

১০

শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন

১১

আওয়ামী লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

১২

২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা

১৩

জুলাই ব্যর্থ হলে ‘শেখরাজ্য’ প্রতিষ্ঠা হতো বাংলাদেশে: মঞ্জু

১৪

যুক্তরাষ্ট্রের অস্ত্র ও গোলাবারুদ সংকটের খবর উড়িয়ে দিলেন ট্রাম্প

১৫

মালদ্বীপকে ২০ হাজার গাছের চারা উপহার দিচ্ছে বাংলাদেশ

১৬

ডিউটিরত অবস্থায় পায়রা সেতুর টোল কালেক্টরের মৃত্যু

১৭

রান্নাঘরেও আছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি, গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

১৮

মাটিরাঙ্গা সীমান্তে বিজিবি-চোরাকারবারী গোলাগুলি, অস্ত্র-গুলি উদ্ধার

১৯

অবশেষে বিশ্বকাপের পর নীরবতা ভাঙলেন এমবাপ্পে

২০
X