কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ০৩:০৭ পিএম
আপডেট : ২০ আগস্ট ২০২৫, ০৩:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

টাইফয়েড টিকার রেজিস্ট্রেশন মোবাইল থেকে যেভাবে করবেন

মোবাইল থেকে টাইফয়েড টিকার অনলাইন নিবন্ধন করার ধাপসমূহ
টাইফয়েড টিকার নিবন্ধন করার ধাপসমূহ। ছবি : সংগৃহীত

সরকার ১২ অক্টোবর থেকে দেশের সব শিশু-কিশোরদের জন্য শুরু করতে যাচ্ছে টাইফয়েড টিকা কর্মসূচি, যার আওতায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী প্রায় ৫ কোটি শিশু বিনামূল্যে এই টিকা পাবে।

এই টিকা শিশুকে টাইফয়েড থেকে ৩-৭ বছর পর্যন্ত সুরক্ষা দেবে, তবে টিকা নেওয়ার জন্য অনলাইন নিবন্ধন বাধ্যতামূলক। এই রেজিস্ট্রেশন করা খুবই সহজ—আপনার নিজের মোবাইল ফোন থেকেই মাত্র কয়েক মিনিটে সম্পন্ন করা যায়!

চলুন জেনে নিই, ঠিক কীভাবে মোবাইল দিয়েই টাইফয়েড টিকার রেজিস্ট্রেশন করবেন ধাপে ধাপে।

১. ওয়েবসাইটে যান

ব্রাউজারে গিয়ে এই লিংকে প্রবেশ করুন : (https://vaxepi.gov.bd/registration/tcv)

২. শিশুর তথ্য দিন

- জন্মতারিখ দিন (দিন/মাস/বছর)

- জন্ম নিবন্ধনের নম্বর (১৭ অঙ্কের)

- লিঙ্গ নির্বাচন করুন (ছেলে/মেয়ে)

- ক্যাপচা কোড বসিয়ে যাচাই করুন

৩. যোগাযোগের তথ্য দিন

- বাবা/মায়ের মোবাইল নম্বর

- ইমেইল (যদি থাকে)

- পাসপোর্ট নম্বর (ঐচ্ছিক)

- বর্তমান ঠিকানা

সব তথ্য দিয়ে ‘সাবমিট’ চাপুন।

৪. ওটিপি দিয়ে নিশ্চিত করুন

আপনার মোবাইলে একটি ওটিপি (One Time Password) আসবে। সেটি দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ করুন।

৫. টিকা নির্বাচন করুন

টাইফয়েড টিকা সিলেক্ট করুন

বেছে নিন

- স্কুলে পড়ুয়া (নবম শ্রেণি পর্যন্ত)

- স্কুলবহির্ভূত (৯ মাস থেকে ১৫ বছর বয়সী)

৬. ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন

রেজিস্ট্রেশন শেষ হলে একটি টিকা কার্ড পাবেন। সেটা ডাউনলোড করে প্রিন্ট করে রাখুন। টিকা দেওয়ার সময় এটি অবশ্যই সঙ্গে আনতে হবে।

টিকাদান কর্মসূচির সময়সীমা

- প্রথম ১০ দিন : স্কুলে ক্যাম্প করে টিকা দেওয়া হবে

- পরবর্তী ৮ দিন : যারা স্কুলে পায়নি, তারা নির্ধারিত টিকাদান কেন্দ্রে গিয়ে নিতে পারবে

মনে রাখবেন

- এটা একটি বিনামূল্যের সরকারিভাবে পরিচালিত টিকাদান কর্মসূচি

- শুধু একবারই টিকা নিতে হবে

- মোবাইল বা কম্পিউটার দিয়েই রেজিস্ট্রেশন করা যাবে

সন্তানের সুস্থ ভবিষ্যতের জন্য আজই রেজিস্ট্রেশন করে নিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১০

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১১

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১২

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৩

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৪

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১৫

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৬

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৭

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৮

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৯

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

২০
X