কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ১১:৫৪ এএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ০২:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

মাংস খাওয়ার পর হজমে সমস্যা হলে করণীয়

রান্না করা মাংস
রান্না করা মাংস। ছবি : সংগৃহীত

ভাতে মাছে বাঙালি হলেও প্লেটে মাংস থাকলে সোনায় সোহাগা। ভাত মাংস আর শেষ পাতে ডাল। এ যেন পাঁচ তারকার যে কোনো খাবারকে হার মানাবে। তবে অতিরিক্ত মাংস খাওয়ার কারণে অনেকেই হজমজনিত সমস্যায় পড়েন।

মাংস রান্না আয়োজনে শুধু মাংসই রান্না হয় না। এর পাশাপাশি থাকে নানা তৈলাক্ত ও মসলাযুক্ত খাবারও। সেখানেই বাধে বিপত্তি। ফলে সামান্য খাবারের অনিয়মেই দেখা দেয় বদহজম, গ্যাস, পেট ফাঁপা, আমাশয়, ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা।

বিশেষজ্ঞদের মতে, মাংসে উচ্চমাত্রায় প্রোটিন ও চর্বি (ফ্যাট) থাকার কারণে এটি হজমে তুলনামূলকভাবে বেশি সময় নেয়। তবে কিছু প্রাকৃতিক উপাদান রয়েছে, যেগুলো খেলে হজম প্রক্রিয়া সহজ হয় এবং সমস্যা অনেকটা কমে যায়।

নিচে তেমনই কয়েকটি উপকারী খাবার তুলে ধরা হলো :

পেঁপে : পেঁপেতে ‘প্যাপেইন’ নামক একটি হজমকারী এনজাইম থাকে, যা মাংস হজমে দারুণ সহায়তা করে। তাই সালাদ হিসেবে বা খাবারের সঙ্গে পেঁপে রাখলে উপকার পাবেন।

আনারস : এই ফলে রয়েছে ‘ব্রোমেলেইন’ নামের একটি এনজাইম, যা প্রোটিন ভাঙতে সাহায্য করে। ফলে অতিরিক্ত প্রোটিন গ্রহণের পর হজমের ভারসাম্য রক্ষা করতে আনারস খাওয়া ভালো।

দই : দই বা দই দিয়ে তৈরি খাবারে থাকে প্রোবায়োটিক বা উপকারী ব্যাকটেরিয়া, যা হজম প্রক্রিয়াকে উন্নত করে। বিশেষ করে মাংসজাতীয় খাবার হজমে এটি কার্যকরী ভূমিকা রাখে।

এ ছাড়া খাবারের সঙ্গে কোল্ড ড্রিংকসের পরিবর্তে বোরহানি রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। কারণ বোরহানিতে থাকা মসলা ও উপাদান হজমে সহায়ক ভূমিকা রাখে। তবে যদি হজমের সমস্যা অতিরিক্ত মাত্রায় হয় কিংবা দীর্ঘস্থায়ী হয়ে পড়ে, তাহলে দেরি না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১০

আজকের নামাজের সময়সূচি

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

১২

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১৩

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১৪

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১৫

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১৭

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১৮

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১৯

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

২০
X