কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ০৭:০২ পিএম
অনলাইন সংস্করণ

কখন চিয়া সিড খেলে সবেচেয়ে বেশি ফল পাওয়া যায়?

কখন চিয়া সিড খেলে সবেচেয়ে বেশি ফল পাওয়া যায়?

চিয়া সিড—এই ছোট্ট দানাগুলো আজকাল স্বাস্থ্যসচেতন মানুষের কাছে এক অনন্য নাম। ‘সুপারফুড’ খেতাব পাওয়া এই বীজে আছে প্রচুর ভিটামিন বি-১, প্রোটিন, ফাইবার, আয়রন, ক্যালসিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট।

নিয়মিত চিয়া সিড খেলে শরীরের বাড়তি ওজন নিয়ন্ত্রণে আসে, ত্বক হয় উজ্জ্বল, চুল থাকে ঘন ও সুস্থ, এমনকি সামগ্রিকভাবে দেহের রোগপ্রতিরোধ ক্ষমতাও বাড়ে। এ কারণে বাংলাদেশসহ সারা বিশ্বের বহু মানুষ এখন প্রতিদিনের খাদ্যতালিকায় চিয়া সিড যোগ করছেন। তবে বিশেষজ্ঞদের মতে, চিয়া বীজ সঠিক সময়ে না খেলে এ থেকে যথাযথ উপকার পাওয়া যায় না।

কখন খাওয়া ভালো

চিয়া বীজ সাধারণ পানি, ডাবের পানি বা দুধের সঙ্গে ওয়ার্কআউটের ৩০-৪৫ মিনিট আগে ভিজিয়ে খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়। এক টেবিল চামচ চিয়া বীজ অন্তত ২০ মিনিট ভিজিয়ে নিন। ইচ্ছে করলে লেবুর রস, পুদিনা পাতা বা মধু যোগ করতে পারেন। এতে চিয়া বীজের পানি জেলির মতো হয়ে যায়।

কেন খাওয়া উচিত

ওয়ার্কআউটের আগে চিয়া বীজ খেলে শরীরে এনার্জি জোগায়, পেশির শক্তি বাড়ায়, হাইড্রেশন বজায় রাখে এবং ক্লান্তি কমাতে সাহায্য করে। আর এতে থাকা ফাইবার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে, প্রদাহ কমায় এবং সারাদিনের কাজের শক্তি জোগায়।

কখন খাওয়া উচিত নয়

রাতে বা ঘুমের আগে চিয়া বীজ খেলে হজমে সমস্যা বা পেট ফাঁপা হতে পারে। তাই রাতে খাওয়ার পরিবর্তে সকালে বা ব্যায়ামের আগে খাওয়া উচিত।

কীভাবে খেলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়

এক টেবিল চামচ চিয়া বীজ এক গ্লাস পানিতে অন্তত ২০ মিনিট ভিজিয়ে রাখুন। ইচ্ছে হলে লেবুর রস, পুদিনা পাতা বা মধুও যোগ করতে পারেন এতে স্বাদ ভালো হয়। ওয়ার্কআউটের আগে পান করুন এই চিয়া বীজের জল।

সূত্র : এই সময় অনলাইন

কালবেলা/এটিআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত প্রকৌশলী দম্পতি শাহীন-ফারজানা

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

তিন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক চেয়ারম্যান ও নির্বাহী সচিব নিয়োগ দিল সরকার

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১০

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১১

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১২

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৩

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১৪

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১৫

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১৬

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১৭

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১৮

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১৯

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

২০
X