কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ১২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

বাচ্চার জন্য কোন ডিম সবচেয়ে ভালো

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ডিম বাচ্চার জন্য একদম আদর্শ খাবার। এতে থাকে প্রোটিন, আয়রন, ক্যালসিয়াম, কোলিন এবং ভিটামিন, যা মস্তিষ্ক, হাড় ও শরীরের বিকাশে সাহায্য করে। তবে সব ডিম সমান নয়, তাই জানুন কোন ডিম বাচ্চার জন্য কতটা নিরাপদ ও পুষ্টিকর।

কোয়েলের ডিম

- ছোট হলেও পুষ্টিতে ঘন। আয়রন, ভিটামিন বি১২, জিঙ্ক ও সেলেনিয়াম বেশি।

- হজমে সহজ।

তবে প্রথমবার অল্প দিতে হবে, কারণ কিছু বাচ্চার ক্ষেত্রে এলার্জি হতে পারে।

উপযুক্ত বয়স: ৮ মাসের পর, সিদ্ধ করে কুসুম দিয়ে শুরু করুন।

দেশি মুরগির ডিম

- সবচেয়ে নিরাপদ ও পুষ্টিকর।

- প্রোটিন, ওমেগা-৩, কোলিন ও ক্যালসিয়াম সমৃদ্ধ।

- কোনো হরমোন বা কেমিক্যাল ছাড়া প্রাকৃতিকভাবে উৎপাদিত।

- নিয়মিত দিলে মস্তিষ্কের বিকাশ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।

উপযুক্ত বয়স: ৭ মাসের পর, প্রথমে কুসুম দিয়ে শুরু, পরে সাদা অংশ যোগ করুন।

ব্রয়লার মুরগির ডিম

- দাম কম ও সহজলভ্য। ওজন বেশি, পুষ্টিগুণও বেশি।

- সব ধরনের প্রায় ১১টি খনিজ আছে। একটি ডিমে প্রায় ৪০ গ্রাম ক্যালরি।

তবে অনেক সময় হরমোন বা অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। রোদে কম যাওয়ায় ভিটামিন-ডি কম থাকে।

হাঁসের ডিম

- প্রোটিন বেশি, কিন্তু কোলেস্টেরলও বেশি।

- হজমে ভারি, তাই ছোট বাচ্চার জন্য ঠিক নয়।

উপযুক্ত বয়স: ২ বছরের পর অল্প পরিমাণে দেওয়া যেতে পারে।

বিশেষ পরামর্শ

- সবসময় ডিম ভালোভাবে সিদ্ধ করে দিন।

- নতুন ডিম প্রথমবার অল্প পরিমাণে দিন এবং ৩ দিন পর্যবেক্ষণ করুন অ্যালার্জি হয় কি না।

- কুসুম দিয়ে শুরু করে ধীরে ধীরে সাদা অংশ দিন।

- পুষ্টি ও নিরাপত্তার দিক থেকে দেশি মুরগির ডিম বাচ্চার জন্য সেরা।

সূত্র: হেল্থ শটস

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেড়ে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১০

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

১১

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

১২

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

১৩

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

১৪

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

১৫

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

১৬

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

১৭

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৮

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

১৯

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

২০
X