কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ০৩:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ধূমপান ছাড়লে শরীরের কী হয় জানুন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ধূমপানের ক্ষতি সবাই জানলেও, অনেকেই বুঝতে পারেন না ধূমপান ছাড়ার পর শরীর কীভাবে দ্রুত সুস্থ হতে শুরু করে। ভালো খবর হলো, ধূমপান বন্ধ করার কয়েক ঘণ্টা পর থেকেই শরীর নিজেকে মেরামত করতে থাকে, আর কয়েক সপ্তাহের মধ্যেই দেখা যায় চোখে পড়ার মতো পরিবর্তন।

অ্যানেস্থেশিয়া ও পেইন মেডিসিন বিশেষজ্ঞ ডা. কুনাল সুধ জানান, ধূমপান শুধু ফুসফুসকে ক্ষতিগ্রস্ত করে না, এটি ধীরে ধীরে ফুসফুসকে শক্ত ও কম নমনীয় করে তোলে। ফলে ফুসফুস ঠিকমতো প্রসারিত হতে পারে না এবং শ্বাস নেওয়া কঠিন হতে থাকে। দীর্ঘদিন ধূমপান করলে দেখা দিতে পারে-

- দীর্ঘস্থায়ী কাশি

- মিউকাস জমে থাকা

- ব্রঙ্কাইটিস

- এমফিসেমা

- ফুসফুসের ক্যানসারের ঝুঁকি বৃদ্ধি

এছাড়া ধূমপান ফুসফুসের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দেয়। তাই সংক্রমণে বেশি আক্রান্ত হওয়া, সুস্থ হতে সময় লাগা এবং শারীরিক শক্তি কমে যাওয়াও খুব সাধারণ।

ধূমপান ছাড়লে শরীর কীভাবে সুস্থ হতে থাকে

ডা. সুধের মতে, ধূমপান পুরোপুরি ছেড়ে দেওয়া স্বাস্থ্য পুনরুদ্ধারের সবচেয়ে শক্তিশালী সিদ্ধান্ত। তিনি বলেন, ধূমপান বন্ধ করলেই শরীর নিজের ক্ষতি সারাতে শুরু করে। কয়েক সপ্তাহের মধ্যেই শ্বাস-প্রশ্বাসের উন্নতি, ফুসফুসের কর্মক্ষমতা বৃদ্ধি এবং রক্তসঞ্চালন ভালো হয়ে যায়।

সুস্থতার জন্য বিশেষজ্ঞের পরামর্শ

- প্রয়োজন হলে পেশাদার সহায়তা নিন

- নিয়মিত কার্ডিও ব্যায়াম করুন

- প্রতিদিন শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করুন

- অন্ত্র ও ফুসফুসের সংযোগ (গাট-লাং অ্যাক্সিস) ভালো রাখতে স্বাস্থ্যকর খাবার খান, কারণ সুস্থ গাট শরীরের প্রদাহ কমায় এবং শ্বাসতন্ত্রকে সাপোর্ট করে

ধূমপান শরীরের প্রায় প্রতিটি অঙ্গের ওপরই ক্ষতিকর প্রভাব ফেলে, বিশেষ করে ফুসফুস ও হৃদযন্ত্রে। কিন্তু আশাব্যঞ্জক বিষয় হলো, ধূমপান ছাড়ার পরই শরীর দ্রুত নিজেকে ঠিক করা শুরু করে। কিছু সপ্তাহের মধ্যেই বদল চোখে পড়ে।

তাই যত দ্রুত সম্ভব ধূমপান ছাড়ার সিদ্ধান্ত নেওয়া এবং প্রয়োজনে বিশেষজ্ঞের সাহায্য নেওয়াই হতে পারে আপনার ফুসফুস, হৃদযন্ত্র ও ভবিষ্যৎকে নিরাপদ রাখার সবচেয়ে ভালো উপায়।

সূত্র : হিন্দুস্তান টাইমস

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১০

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১১

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১২

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১৩

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৫

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৬

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৭

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৮

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৯

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

২০
X