কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুন ২০২৩, ০১:১২ পিএম
আপডেট : ২৩ জুন ২০২৩, ০১:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ডা. সংযুক্তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার সুপারিশ বিএমডিসির

বিএমডিসির শৃঙ্খলা কমিটির সভায় কমিটির সদস্যরা। ছবি : কালবেলা
বিএমডিসির শৃঙ্খলা কমিটির সভায় কমিটির সদস্যরা। ছবি : কালবেলা

সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতি মাহবুবা রহমান আঁখি ও তার নবজাতকের মৃত্যুর ঘটনায় ডা. সংযুক্তাসহ হাসপাতালের চিকিৎসকদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে সুপারিশ করেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) শৃঙ্খলা কমিটি।

শুক্রবার (২৩ জুন) বিএমডিসি মহাসচিব ও শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. এহতেশামুল হক চৌধুরী বিএমডিসির এক্সিকিউটিভ কমিটির কাছে এ সুপারিশ করেন।

তিনি বলেন, বিগত বেশ কিছুদিন ধরে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াতে আঁখি ও তার নবজাতকের মৃত্যুর ঘটনায় ডা. সংযুক্তা সাহাকে নিয়ে যে আলোচনা-সমালোচনা হচ্ছে, সেদিকে লক্ষ্য রেখে শৃঙ্খলা কমিটি এ সভা ডেকেছে।

মিটিংয়ের সিদ্ধান্তের বিষয়ে তিনি বলেন, কোনো অভিযোগ সরাসরি না এলে শৃঙ্খলা কমিটি কোনো ব্যবস্থা নেওয়ার এখতিয়ার রাখে না। তবে আমরা কোনো নির্দিষ্ট বিষয়ে নির্বাহী কমিটির দৃষ্টি আকর্ষণ করতে পারি এবং আমরা তাই করেছি। এখন নির্বাহী কমিটি এ বিষয়ে যা করার করবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এহতেশামুল হক বলেন, রোগী কার অধীনে অপারেশন করবেন, এটা একান্তই তার সিদ্ধান্ত। তিনি যে চিকিৎসকের অধীনে ভর্তি হয়েছেন, সে চিকিৎসককেই অপারেশন করতে হবে। ওই হাসপাতাল বা ক্লিনিকে যদি সেই চিকিৎসক অনুপস্থিত থাকেন, সে ক্ষেত্রেও রোগী সিদ্ধান্ত নেবেন অন্য কোনো চিকিৎসকের অধীনে অপারেশন করাবেন কিনা।

এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মিডিয়াতে রোগীদের উদ্দেশ্যে লাইভ বা কনটেন্ট তৈরি করাও নিয়মবহির্ভূত ও চিকিৎসা নীতিবিরোধী বলে জানান তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন শেখ মোহাম্মাদ মোরশেদ, ডা. রোকেয়া সুলতানা, অধ্যাপক মো. মনিরুজ্জামান, অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান ভূঁইয়া। ৭ সদস্যবিশিষ্ট শৃঙ্খলা কমিটির পাঁচজন আজকের মিটিংয়ে উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১০

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১১

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১২

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১৩

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১৪

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৫

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৬

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১৭

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১৮

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

১৯

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

২০
X