কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৩, ০৯:০৩ এএম
আপডেট : ১৮ জুলাই ২০২৩, ০৯:১৮ এএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামেও বন্ধ প্রাইভেট চেম্বার-রোগীর অপারেশন

চট্টগ্রামেও বন্ধ প্রাইভেট চেম্বার-রোগীর অপারেশন

ঢাকার সেন্ট্রাল হাসপাতালে মা ও নবজাতকের মৃত্যুর ঘটনা কেন্দ্র করে দায়ের করা মামলায় দুই চিকিৎসককে গ্রেপ্তারের প্রতিবাদে চট্টগ্রামেও প্রাইভেট চেম্বার ও অপারেশন বন্ধ রেখে প্রতিবাদ জানিয়েছেন চিকিৎসকরা।

সোমবার (১৭ জুলাই) কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী এ কর্মসূচি পালিত হয়, যা মঙ্গলবারও (১৮ জুলাই) চলবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে এ সময় মুমূর্ষু রোগীদের জরুরি অপারেশন চলবে বলে জানিয়েছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখার সভাপতি ডা. মুজিবুল হক খান।

এর আগে পূর্বনির্ধারিত কর্মসূচি হিসেবে রোববার (১৬ জুলাই) দুপুরেও চট্টগ্রামে মানববন্ধন সমাবেশ পালন করেছেন চট্টগ্রামের চিকিৎসকরা।

অবস্ট্রেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজি সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি), চট্টগ্রাম শাখার আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম জেনারেল হাসপাতালসহ অন্যান্য হাসপাতালের সামনে চিকিৎসকরা এ মানববন্ধন সমাবেশ করেন।

ওজিএসবি চট্টগ্রাম শাখার সভাপতি অধ্যাপক ডা. কামরুন্নেছা রুনা বলেন, মামলা বা গ্রেফতারের নামে চিকিৎসক হয়রানি বন্ধ করতে হবে। একই সঙ্গে হাসপাতালে রোগীর অনাকাঙ্ক্ষিত মৃত্যুকে কেন্দ্র করে বিনা তদন্তে গ্রেপ্তার দুই নারী চিকিৎসককে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১০

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১১

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১২

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৩

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৪

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৫

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৬

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৭

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৮

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

১৯

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

২০
X