শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩, ০৮:৫০ এএম
অনলাইন সংস্করণ

শীতকালীন অ্যালার্জি থেকে মুক্তি পেতে করণীয়

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

শীত আসলেই অনেকের অ্যালার্জির সমস্যা থেকে শুরু করে সর্দিকাশি বাড়তে থাকে। শিশুদের পাশাপাশি বয়স্করাও ভুগতে থাকেন এ সমস্যায়। তাই শীত আসলে এসব সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায় জেনে নিন।

যেহেতু শীতকালে বৃষ্টি হয় না বললেই চলে, তাই এ সময় বাতাসে শুষ্কতা বেশি থাকে। ফলে প্রকৃতিতে ধুলাবালি ও বাতাসে বৃদ্ধি পায় রোগজীবাণুর সংখ্যা। এসব পরিবর্তনের কারণে অনেকের শরীরে অ্যালার্জি বেড়ে যায়। এ ক্ষেত্রে ব্যক্তিগত স্বাস্থ্যবিধির চর্চা সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিয়মিত মাস্ক ব্যবহার ও নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখলে বায়ুদূষণজনিত এবং মানুষ থেকে ছড়িয়ে পড়া সংক্রমণ এড়ানো সম্ভব।

পশুপাখি পালন এবং এদের সঙ্গে সময় কাটানো একটি বহুল চর্চিত শখ। কিন্তু পশুর লোম, পাখির পালক ও বিষ্ঠা থেকে অ্যালার্জির লক্ষণ দেখা দিতে পারে। এ ক্ষেত্রে তাই বাড়তি সচেতনতা কাম্য। ফুলের রেণু, পরাগ ইত্যাদি বাতাসে মিশে থাকে। অ্যালার্জিক মানুষেরা মোটামুটি সারা বছরই এ সমস্যায় কমবেশি ভুগলেও শীতকালে একটু বেশি আক্রান্ত হয়ে থাকেন। এ ক্ষেত্রেও মাস্কের নিয়মিত ব্যবহার উপকার দেবে।

আমাদের দেশে মোটামুটি নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি—এই তিন মাসে বেশ শীত পড়ে। তাই শীতকালীন অ্যালার্জি থেকে বাঁচতে হলে কিছু বিষয় মেনে চলতে হবে।

  • » ব্যক্তিগত জীবনযাপনে পরিষ্কার-পরিচ্ছন্নতা, মাস্ক ব্যবহার করা ও নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখার অভ্যাস করতে হবে।
  • » পর্যাপ্ত পুষ্টিকর খাবার, বিশেষ করে ভিটামিন সি-যুক্ত খাবার, যেমন লেবু, কমলা, মাল্টা, স্ট্রবেরি, জাম্বুরা, কাঁচা মরিচ, পেয়ারা ইত্যাদি ফল ও তাজা শাকসবজি নিয়মিত খেতে হবে।
  • » নিয়মিত সাইকেল চালানো, হাঁটা, যোগব্যায়ামের মতো শরীরচর্চা করতে হবে।

সচেতনতা সত্ত্বেও আমরা আক্রান্ত হতে পারি। সে ক্ষেত্রে বাজারে প্রচলিত অ্যান্টিহিস্টামিন-জাতীয় ওষুধ, নাকের স্প্রে ইত্যাদি ব্যবহার করা যায়। কিন্তু যেকোনো ওষুধ ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সচেতনতা আর সুষ্ঠু জীবনাচরণ শীতকালে আপনাকে রাখবে সুস্থ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১০

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১১

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১২

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৩

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৪

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১৫

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৬

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৭

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৮

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

১৯

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

২০
X