কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ১০:৫১ পিএম
অনলাইন সংস্করণ

যেসব কারণে কমছে পুরুষের শুক্রাণু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিভিন্ন রাসায়নিকের কারণে বিশ্বব্যাপী পুরুষের শরীরে শুক্রাণুর সংখ্যা বা স্পার্ম রেট আশঙ্কাজনক হারে কমছে। বিগত ৫০ বছর ধরে পরিচালিত অন্তত ২৫টি গবেষণার সম্মিলিত ফলাফল বলছে, কীটনাশকের কারণে পুরুষের শুক্রাণুর পরিমাণ কমে যাচ্ছে।

ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্সে জর্জ মেসন ইউনিভার্সিটির কলেজ অফ পাবলিক হেলথের ডিন ও লেখক মেলিসা পেরির গবেষণার বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনে সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনের এমন তথ্য উঠে এসেছে।

গবেষণার ফলাফলের বিষয়ে গবেষক দলের প্রধান ও যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের বোস্টনের নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির জনস্বাস্থ্যবিষয়ক বিভাগের গবেষক লরেন এলিস বলেন, কীটনাশক আমাদের পরিবেশের প্রায় সর্বত্রই ব্যবহৃত হয় এবং এ কারণে সেগুলো মানুষের শুক্রাণুর পরিমাণ ও প্রজনন স্বাস্থ্যকে কীভাবে ক্ষতিগ্রস্ত করে তা বোঝা জরুরি। কীটনাশক জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক বিষয়।

এলিস ও তার সহযোগীরা এশিয়া, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা এবং ইউরোপের অন্তত ১ হাজার ৭৭৪ জন পুরুষের ওপর গবেষণা চালান। তাদের প্রজনন স্বাস্থ্যের ওপর বিভিন্ন ফসফেটের বিভিন্ন জৈব সার এবং মিথাইল কার্বামেটের বিভিন্ন যৌগ কী প্রভাব ফেলে তা জানার চেষ্টা করেন। ব্যাপকভাবে ব্যবহৃত এসব কীটনাশক বিভিন্ন এনজাইম সৃষ্টিতে বাধা দেয় এবং অ্যাসিটাইলকোলিনের মতো বিভিন্ন নিউরোট্রান্সমিটার বা স্নায়বিক বার্তাবাহকের (বিভিন্ন হরমোন) ধ্বংসের কারণ। এই অ্যাসিটাইলকোলিন মানুষের পেশি ও মস্তিষ্কের গঠন ও পরিচালনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

মেলিসা পেরি আরও বলেন, বড় বা ছোট আকারের গবেষণা কোনো বিষয়ই না। বাস্তবতা হলো- কীটনাশকের সঙ্গে পুরুষের শুক্রাণু কমে যাওয়ার বিষয়টি ক্রমেই বাড়ছে। তবে, এই গবেষণা থেকে জানা যায়নি যে, কীটনাশকের কারণে শুক্রাণুর গুণগত মানে কোনো পরিবর্তন আসছে কি না।

এর আগে ২০১৭ সালে একাধিক চিকিৎসক হুঁশিয়ারি দিয়েছিলেন, সারা বিশ্বে পুরুষদের শরীরে যে হারে শুক্রাণুর সংখ্যা কমে যাচ্ছে, তাতে পৃথিবী থেকে মানবজাতি বিলুপ্ত হয়ে যেতে পারে। তথ্য সংগ্রহের এই গবেষণা দলের প্রধান ড. হ্যাগাই লেভিন জানান, ভবিষ্যতে কী ঘটবে তা নিয়ে তিনি ‘খুবই উদ্বিগ্ন’। সেই তুলনামূলক গবেষণাটি করা হয় ১৯৭৩ থেকে ২০১১ সাল পর্যন্ত। এই সময়কালে করা ১৮৫টি গবেষণার তথ্যের ভিত্তিতে এই গবেষণা কাজটি করে ড. লেভিনের দল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৈশ্বিক অপরাধ মোকাবেলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় পুলিশ

সংকট পেরিয়ে আঞ্চলিক হাব হওয়ার পথে চট্টগ্রাম বন্দর

ভিসা খুলতেই বাড়বে যোগাযোগ: ভারত-বাংলাদেশ সম্পর্কের নতুন গতি

জাপান-ব্রাজিল ম্যাচে ‘বিতর্কিত পেনাল্টি’ দেওয়া সেই রেফারি

ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠকের দিনক্ষণ জানালেন ট্রাম্প

চীন সফরের পর বাংলাদেশ নতুন কূটনীতির পরীক্ষায়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

জাপানের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

পাঠদানের মধ্যেই খুলে পড়ল ফ্যান, প্রাণে বাঁচল শিক্ষার্থীরা

জাপানের বিপক্ষেও নেইমারকে নিয়ে নেই স্বস্তির খবর 

১০

অল্প বয়সে চুল পেকে যাওয়ার প্রধান ৪ কারণ

১১

ময়মনসিংহে মন্দিরে তালা ভেঙে প্রতিমা ভাঙচুর

১২

পলাশ হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড

১৩

শিশুশ্রম নিজের ঘর থেকে বন্ধ করতে হবে: শ্রমমন্ত্রী

১৪

অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

১৫

জামিন পেলেন ‘গরিবের ডাক্তার’ মিশু

১৬

এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই ইরানের 

১৭

ধূমপান ও তামাকমুক্ত পরিবেশ নিশ্চিতে ডিএনসিসি বদ্ধপরিকর

১৮

চলমান তাপপ্রবাহ কমবে কি না, জানাল আবহাওয়া অফিস

১৯

‘সুখকর নয়’ জাপানের সঙ্গে ব্রাজিলের শেষবারের স্মৃতি

২০
X