কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ০১:২৫ এএম
আপডেট : ১১ জুলাই ২০২৫, ০৭:১৮ এএম
অনলাইন সংস্করণ
শুল্ক আলোচনায় অগ্রগতি

মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে বৈঠক করলেন বাণিজ্য উপদেষ্টা

মার্কিন বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ার ও বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। ছবি : সৌজন্য
মার্কিন বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ার ও বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। ছবি : সৌজন্য

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শুল্ক আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ারের (Jamieson Greer) সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এই বৈঠকে দুই দেশের বাণিজ্য, অর্থনীতি এবং বিশেষ করে চলমান শুল্ক আলোচনার বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

বৈঠকটি বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসি স্থানীয় সময় সকাল ১১টায় রাষ্ট্রদূত গ্রিয়ারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উভয় পক্ষই পারস্পরিক স্বার্থে একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

তিন দিনব্যাপী দ্বিতীয় দফা শুল্ক আলোচনার দ্বিতীয় দিন বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে শেষ হয়েছে। এই আলোচনায় দুই দেশের বাণিজ্য সম্পর্কের প্রায় সব গুরুত্বপূর্ণ বিষয় বিস্তারিতভাবে উঠে আসে।

বাংলাদেশের পক্ষে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (আইসিটি ও টেলিযোগাযোগ) ফায়েজ আহমেদ তায়েব। এ ছাড়া, বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও মার্কিন রাজধানীতে সরাসরি বৈঠকে অংশ নেন। যুক্তরাষ্ট্রের পক্ষে ইউএসটিআর, কৃষি, শ্রমবিষয়ক, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ, ট্রেজারি, উদ্ভাবন ও বুদ্ধিবৃত্তিক সম্পত্তি, বিনিয়োগ সংস্থাসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে যোগ দেন।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৯টায় উভয় পক্ষ পুনরায় বৈঠকে বসে। শুক্রবারও (১১ জুলাই) এই আলোচনা চলবে। এই আলোচনার মাধ্যমে বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের ঘোষিত ৩৫ শতাংশ শুল্ক হ্রাসের একটি সম্ভাব্য সমাধান আশা করা হচ্ছে, যা আগামী ১ আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

১০

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

১১

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

১২

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

১৩

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

১৪

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

১৫

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

১৬

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

১৭

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১৮

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৯

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

২০
X