কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৩, ০৯:২৮ এএম
আপডেট : ১০ জুন ২০২৩, ১১:০৮ এএম
অনলাইন সংস্করণ

স্বামীর টিপ্পনীতে ওজন কমিয়ে ২২ কেজি, হাসপাতালে ভর্তি

রাশিয়ান নারী ইয়ানা। ছবি : সংগৃহীত
রাশিয়ান নারী ইয়ানা। ছবি : সংগৃহীত

অতিরিক্ত ওজন কারও কাম্য নয়। সুস্থ-সুন্দর রোগমুক্ত জীবন চায় সবাই। কিন্তু রাশিয়ার এক নারী স্বামীর কথায় প্রভাবিত হয়ে নিজেকে ‘স্লিম’ করতে গিয়ে শেষমেশ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদন থেকে জানা যায়, ঘটনাটি ঘটেছে রাশিয়ার বেলগোরোডের। ওই নারীর নাম ইয়ানা বোভরোভা। উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি।

ইয়ানা বোভরোভাকে তার স্বামী বলেছিলেন, ‘তুমি খুব মোটা হয়ে যাচ্ছ। গালের মাংস ঝুলে যাচ্ছে।’ স্বামীর এই টিপ্পনী খুব একটা ভালোভাবে নেয়নি ইয়ানা। সেই মন্তব্য শোনার পর থেকেই নিজের চেহারা নিয়ে চিন্তিত হয়ে পড়েন তিনি। ভাবতে শুরু করেন কীভাবে তার শরীরের গঠন ঠিক করা যায়।

রাশিয়ার টেলিভিশন চ্যানেলের এক সাক্ষাৎকারে ইয়ানা জানিয়েছেন, চেহারা নিয়ে স্বামীর মন্তব্য তার ভালো লাগেনি। ফলে চেহারায় কীভাবে সুন্দর করা যায় তা নিয়ে ভাবতে থাকেন তিনি। এর জন্য জিমকে প্রথম বেছে নেন তিনি। পরে নিয়মিত জিম করে শরীরের মেদ কমানোর কাজ শুরু করেন ইয়ানা। একই সঙ্গে দিন দিন নিজের খাবারের পরিমাণও কমিয়ে দেওয়া শুরু করেন।

ইয়ানা জানান, তার খাবারের তালিকা থেকে অনেক প্রিয় কিছু বাদ দেন তিনি। আর চেহারার সুন্দর করার জন্য খাবারের তালিকায় ছিল কুকিজ, চা, ক্যান্ডি, এক টুকরো চিজ ও অর্ধেক গ্লাস স্যুপ।

এভাবে দিনের পর দিন জিম এবং খাবারের তালিকার অসামঞ্জস্যে একটা সময় ওজন কমে যায় ইয়ানার। তবে এতটাই কমে যায়, তার ওজন ২২ কেজিতে পৌঁছায়। এরপরই গুরুতর অসুস্থ হয়ে পড়েন ইয়ানা। পরে তাকে ভর্তি হতে হয় হাসপাতালে।

চিকিৎসকরা জানান, ইয়ানার শরীর ঠিকমতো খাবার না পাওয়ায় রোগা হতে শুরু করেন। একটা সময় খাবারের অভাবে শরীর শরীরকেই খেতে শুরু করেছিল।

প্রতিবেদন থেকে আরও জানা যায়, একটা সময় ইয়ানার ওজন ১৭ কেজিতে নেমে গিয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাস্পিয়ান সাগরে ইরানের জাহাজে ইউক্রেনের হামলা, নাবিক নিহত

কৃষি বাংলাদেশের অর্থনীতির প্রধান ভিত্তি: শ্রমমন্ত্রী

ছাতাবোমা / বোতামে চাপ লাগলেই ঘটত বিস্ফোরণ, বেড়িয়ে এলো নতুন তথ্য

সুফল আগামী বছরই / রাজশাহীর সুপেয় পানির সংকট কাটাতে দ্রুত এগোচ্ছে মেগা প্রকল্প

বিশ্লেষণ / ইউক্রেনে প্রেসিডেন্টের ক্ষমতা নিয়ে ‘সাপ-ব্যাঙের লড়াই’, কোণঠাসা জেলেনস্কি

বৃষ্টিতে বিপর্যস্ত আইলা কবলিত ৪ গ্রামের ১২ কিমি রাস্তা

আজই বঙ্গভবনকে বিদায় জানাতে পারেন মো. সাহাবুদ্দিন

ছড়িয়ে পড়ছে ফ্রান্স-স্পেনের দাবানল, ঘর ছেড়েছে ৩ লাখের বেশি মানুষ

গাজীপুরে ‘বাঘ’ আতঙ্ক, বন বিভাগের ধারণা মেছো বিড়াল

এরবিলে যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক অবকাঠামো ধ্বংসের দাবি ইরানের

১০

ইউক্রেনের ড্রোন হামলার জেরে ব্যবস্থা নিয়েছিল ফিনল্যান্ড

১১

চিকিৎসকের ভুলে পঙ্গু হওয়ার পথে ৩ জন, দাবি স্বজনদের

১২

আলুবোঝাই পিকআপে ৪০ কেজি গাঁজা, আটক ৩

১৩

৩,৩২৪ টাকা কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৪

ইরানের বিরুদ্ধে বড় হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

১৫

পুলিশের অভিযানে হামলা, এসআইকে ছুরিকাঘাত

১৬

বন্যায় চকরিয়ায় ১২ হাজারের বেশি পশু ও হাঁস-মুরগির মৃত্যু

১৭

পিএসসির অধীনে বিভিন্ন মন্ত্রণালয়ের একাধিক পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৮

নিউজউইকের পর্যালোচনা / ট্রাম্পকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে ইরান যুদ্ধ, কমেছে জনপ্রিয়তা

১৯

সকালের মধ্যে বিভিন্ন অঞ্চলে হবে ঝড়, আছে বজ্রবৃষ্টির শঙ্কাও

২০
X