কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৪, ১০:২১ পিএম
অনলাইন সংস্করণ

চার দফা দাবিতে সোহরাওয়ার্দী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন

সোহরাওয়ার্দী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন। ছবি : কালবেলা
সোহরাওয়ার্দী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন। ছবি : কালবেলা

ইন্টার্নদের বেতন ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা ৷ বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুর ১২টায় মেডিকেল কলেজের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জানানো হয়, ইন্টার্নদের বর্তমান বেতন ১৫ হাজার টাকা। এ বেতনে বর্তমান সময়ে চিকিৎসকদের চলা অসম্ভব হয়ে পড়েছে।

এ সময় বেতন ৩০ হাজার টাকা করাসহ ৪ দাবি উল্লেখ করেন তারা।

গত ২৩ মার্চ ৪ দাবি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনের সাথে সাক্ষাৎ করেন ইন্টার্ন চিকিৎসকদের একটি দল।

এ সময় মন্ত্রী ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এরপর ২৪ তারিখ থেকে কর্মবিরতিতে যান দেশের সকল মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা। বেতন বৃদ্ধির আশ্বাস দিলেও প্রজ্ঞাপন পাস না হওয়া পর্যন্ত কর্মবিরতিতে থাকার সিদ্ধান্ত নেন ইন্টার্ন চিকিৎসকরা।

শুধু ইমার্জেন্সি এবং ক্যাজুয়াল্টিতে ডিউটি করবেন তারা।

ইন্টার্ন চিকিৎসকদের দাবিসমূহ:

১. পোস্টগ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের মাসিক ভাতা ৫০ হাজার এবং ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা ৩০ হাজারে উন্নীতকরণ

২. এফসিপিএস, রেসিডেন্ট এবং নন-রেসিডেন্ট চিকিৎসকদের বকেয়া ভাতা পরিশোধ।

৩. বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীন ১২টি প্রাইভেট প্রতিষ্ঠানের রেসিডেন্ট এবং নন-রেসিডেন্ট চিকিৎসকদের ভাতা পুনরায় চালু করা।

৪. চিকিৎসক সুরক্ষা আইন পাস এবং এর বাস্তবায়ন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মানির বিরুদ্ধে জয়ে বড় ঘোষণা প্যারাগুয়ের প্রেসিডেন্টের

‘ক্লিক বেইট’ বা বিভ্রান্তিকর শিরোনাম নয়: ডিসি গাজীপুর

বুধবার ‘ব্যাংক হলিডে’, বন্ধ থাকবে লেনদেন

সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ

আমরা শীর্ষ সারির দল নই: জার্মান কোচ

এইচএসসি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা

বাবা-ভাইকে হত্যা, গ্রেপ্তার ২

ব্রাজিল-জাপান ম্যাচের শেষ ১ মিনিটে কী ঘটেছিল?

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সংসদে মির্জা ফখরুল

যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের জন্য স্থায়ী বসবাসে দুঃসংবাদ

১০

বড় সুখবর পেল আর্জেন্টিনা

১১

চট্টগ্রামে ছাত্রদল নেতা হত্যা : হাছান-নওফেলসহ ২২ জনের বিচার শুরু 

১২

আরও কমলো তেলের দাম

১৩

স্বপ্ন কি সত্যিই আপনাকে ক্লান্ত করে তোলে? জেনে নিন বিজ্ঞান কী বলে

১৪

পাওনা দাবিতে আন্দোলনে জিপির সাবেক কর্মীরা, আটক ৬

১৫

চিনি কি ক্যান্সারের কারণ হতে পারে? যা বলছে বিজ্ঞান

১৬

পরিচিত কেউ টাকা ধার চাচ্ছে? সম্পর্ক ঠিক রেখে ‘না’ বলার সহজ উপায়

১৭

সড়কে প্রাণ গেল মা-ছেলের 

১৮

যে ৫ কারণে আপনি এখনো সিঙ্গেল

১৯

সিন্ধু নদীর পানিবণ্টন ইস্যুতে ভারতের প্রতি কড়া হুঁশিয়ারি পাকিস্তানের

২০
X