কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৪, ০৬:০৯ পিএম
অনলাইন সংস্করণ

ভুল চিকিৎসা বলে কিছু নেই : স্বাস্থ্যমন্ত্রী

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ২৭তম বিশ্ববিদ্যালয় দিবসে কথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। ছবি : সংগৃহীত
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ২৭তম বিশ্ববিদ্যালয় দিবসে কথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। ছবি : সংগৃহীত

ভুল চিকিৎসা বলে কিছু নেই বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

মঙ্গলবার (৩০ এপ্রিল) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ২৭তম বিশ্ববিদ্যালয় দিবসে এ মন্তব্য করেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমি প্রায়ই পত্র-পত্রিকা ও টিভিতে দেখি ভুল চিকিৎসার কথা। ভুল চিকিৎসা বলে কিছু নেই। এটা আমি বা আমরা বলতে পারি না। ভুল চিকিৎসার ব্যাপার যদি থেকেও থাকে সেটা বলার অধিকার একমাত্র বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের আছে। আমরা বললে চিকিৎসার অবহেলার কথা বলতে পারি।

এ সময় মন্ত্রী বলেন, চিকিৎসকদের সুরক্ষা আমি দেখব, কিন্তু রোগীদের সুরক্ষা আপনাদের নিশ্চিত করতে হবে। আমি আপনাদের সঙ্গে থাকবো। নাহলে আমি ব্যবস্থা নেব।

ভুটানের অভিজ্ঞতা বলতে গিয়ে তিনি বলেন, আমি একবার ভুটানে গিয়েছিলাম। সেখানে ভুটানের মানুষ আমাদের চিকিৎসা ব্যবস্থার বেশ প্রশংসা করেছে। শুধু ভুটানের না, নেপালেও দেখে আসছি আমাদের চিকিৎসা ব্যবস্থায় তারা খুশি। আমি সার্কভুক্ত দেশগুলোর মধ্যে কথা বলেছি। তারা আমাদের দেশে চিকিৎসা নিতে আসছে।

তিনি বলেন, বাহিরের দেশ যখন আমাদের চিকিৎসার ওপর আস্থা রাখেন তখন আমাদের গর্ব হয়। তাই আপনারা আমাদের চিকিৎসা বিজ্ঞানকে এমনভাবে এগিয়ে নিয়ে যান যেন বিশ্বে আমাদের নিয়ে আলোচনা হয়।

তিনি আরও বলেন, আমি নাটক দেখতে ভালোবাসি। একদিন আমি আর আমার স্ত্রী নাটক দেখছিলাম। হটাৎ আমার কাছে একটি ফোন আসলো। এরপর কোথায় গেল আমার স্ত্রী, কোথায় গেল আমার নাটক। তার হিসেব নাই। আমি সারা দেশ ঘুরে বেড়াচ্ছি। ঘুরে ঘুরে হাসপাতাল পরিদর্শন করছি।

এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ পর্যন্ত কতজন হিটস্ট্রোকে মারা গেছে তার সঠিক হিসাব এখনো আমার কাছে আসেনি। তবে আমরা হিটস্ট্রোকের প্রস্তুতি নিতে হাসপাতালগুলোতে নির্দিষ্ট পরিমাণ কিছু বেড খালি রাখার পরামর্শ দিয়েছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

পৃথিবীকে চমকে দিয়ে সমতায় ফিরল কেপ ভার্দে

কেপ ভার্দের বিপক্ষে গোল করে নতুন যে রেকর্ড গড়লেন মেসি

মেসির গোলে কেপ ভার্দের বিপক্ষে এগিয়ে গেল আর্জেন্টিনা

প্রথমবার নকআউটে নেমেই বাজিমাত, অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস গড়ল মিসর

দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি: এমপি তাহসিনা রুশদীর

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ ঘোষণা

অস্ট্রেলিয়ার স্বপ্ন ভেঙে চুরমার করে প্রথমবার শেষ ষোলোতে মিসর

আর্জেন্টিনা ম্যাচের আগেই বিশ্বকাপ জয়ের ঘোষণা কেপ ভার্দের

চট্টগ্রামে অসহায় ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

১০

বদলে গেল ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচের সময়!

১১

মিসরের বিপক্ষে আত্মঘাতী গোলে সমতায় ফিরল অস্ট্রেলিয়া

১২

আলি খামেনির জানাজায় ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান 

১৩

পুরো কেপ ভার্দে স্কোয়াডের বাজারমূল্য শুধু আলভারেজেরই অর্ধেক

১৪

যুক্তরাজ্যের আর্কাইভে মিলল যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের বিরল কপি

১৫

খামেনির জানাজার আগে ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১৬

আর্জেন্টিনা–কেপ ভার্দে ম্যাচের কয়েক ঘণ্টা আগে বড় সতর্কবার্তা

১৭

নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে আসছে এআই প্রযুক্তি: সিলেটে বাণিজ্যমন্ত্রী

১৮

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, নাকি অন্য কিছু

১৯

সিলেটে কালবেলার সাংবাদিককে শ্বাসরোধে হত্যাচেষ্টা, থানায় অভিযোগ

২০
X