কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ মে ২০২৫, ০৭:০৬ পিএম
অনলাইন সংস্করণ

একই দিনে ২৩ নিয়োগ পরীক্ষা, বিপাকে চাকরিপ্রার্থীরা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ন্যাশনাল সিকিউরিটি ইন্টিলিজেন্স (এনএসআই) সহ আগামী শুক্রবার (২৩ মে) মোট ২৩টি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। একই দিনে এতগুলো পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় চরম বিপাকে পড়েছেন চাকরিপ্রার্থীরা। এমনকি কয়েকটি পরীক্ষা একই সময়ে হওয়ায় একজন প্রার্থী পরীক্ষায় অংশ নিতে পারবেন না।

এই পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে চাকরিপ্রার্থীদের প্ল্যাটফর্ম ‘পিএসসি সংস্কার আন্দোলন’। প্ল্যাটফর্মটি এই সিদ্ধান্তকে চাকরিপ্রার্থীদের সঙ্গে ‘তামাশা’ করার সমতুল্য বলে অভিহিত করেছে।

সোমবার (১৯ মে) প্ল্যাটফর্মের দপ্তর সংগঠক আওরঙ্গজেব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই উদ্বেগের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৩ মে দেশের বিভিন্ন নিয়োগকারী সংস্থা ও প্রতিষ্ঠান একযোগে ২৩টি চাকরির পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে লক্ষাধিক চাকরিপ্রার্থী মারাত্মক সংকটে পড়েছেন। কোন পরীক্ষায় অংশ নেবেন আর কোনটি বাদ দেবেন, এই নিয়ে তারা চরম মানসিক চাপের মধ্যে রয়েছেন। প্রতিটি পরীক্ষাই তাদের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হলেও, একই দিনে এতগুলো পরীক্ষার আয়োজন তাদের প্রতি চরম অবিচার ও উদাসীনতার বহিঃপ্রকাশ।

প্ল্যাটফর্মটি আরও অভিযোগ করেছে, বিগত সরকারের আমলেও এমন পরিস্থিতি দেখা যেত, যেখানে প্রকৃত মেধাকে মূল্যায়ন না করে নির্দিষ্ট গোষ্ঠীর শিক্ষার্থীদের সুবিধা দেওয়া হতো।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর শিক্ষার্থীদের প্রতি ন্যায্য আচরণের প্রতিশ্রুতি দেওয়া হলেও, শিক্ষা ও কর্মসংস্থান ব্যবস্থায় একের পর এক অব্যবস্থাপনা ও তামাশার পুনরাবৃত্তি ঘটছে। ‘পিএসসি সংস্কার আন্দোলন’ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অবিলম্বে পরীক্ষার তারিখ পুনর্বিন্যাস করার জোর দাবি জানিয়েছে, যাতে সকল চাকরিপ্রার্থী প্রতিটি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে প্ল্যাটফর্মটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে মানুষের আর্তনাদ

কিংবদন্তি পেলে ও রিভালদোর এক অনন্য রেকর্ডে নাম লেখালেন নেইমার

ভেনেজুয়েলায় উদ্ধার সহায়তার প্রস্তাব এল সালভাদরের

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ১০ হাজারের বেশি প্রাণহানির আশঙ্কা

দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

ভেনেজুয়েলায় পরপর শক্তিশালী ২ ভূমিকম্প, বহু ভবন ধস

১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের

১০

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

১১

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

১২

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

১৩

লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

১৪

ভিনিসিয়াসের গোলে এগিয়ে গেল ব্রাজিল

১৫

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সুইজারল্যান্ড

১৬

বিশ্বকাপের মাঝেই ৫ ম্যাচ নিষিদ্ধ হলেন কাতারের তারকা মিডফিল্ডার

১৭

হেরেও দ্বিতীয় রাউন্ডে উঠল কানাডা

১৮

স্কটল্যান্ডের বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের

১৯

ছেলে নেইমারকে নিয়ে বাবার বার্তা

২০
X