বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুন ২০২৫, ০৭:৪৬ পিএম
আপডেট : ১৪ জুন ২০২৫, ০৭:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

একসঙ্গে ছয়টি বিসিএসের সময়সূচি ঘোষণা পিএসসির

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) একসঙ্গে ছয়টি বিসিএসের সময়সূচি প্রকাশ করেছে। এতে প্রিলিমিনারি, লিখিত ও চূড়ান্ত পরীক্ষার সম্ভাব্য তারিখ জানানো হয়েছে। ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ১ নভেম্বর ৪৯তম বিসিএসের বিজ্ঞপ্তি জারি করা হবে। আবেদন চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।

পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত তথ্যমতে, চলমান ৪৪তম থেকে শুরু করে ৪৯তম বিসিএস পর্যন্ত সময়সীমা ধারাবাহিকভাবে নির্ধারণ করা হয়েছে।

ছয়টি বিসিএসের সময়সূচি এক নজরে:

৪৪তম বিসিএস: চূড়ান্ত ফলাফল প্রকাশ হবে ৩০ জুন

৪৫তম বিসিএস: লিখিত পরীক্ষার ফল ১৯ জুন, চূড়ান্ত ফল ১০ ডিসেম্বর ২০২৫।

৪৬তম বিসিএস: লিখিত পরীক্ষা শুরু ২৪ জুলাই, ফলাফল ১৮ ডিসেম্বর।

৪৭তম বিসিএস: প্রিলিমিনারি ১৯ সেপ্টেম্বর, ফলাফল ২৮ সেপ্টেম্বর। লিখিত পরীক্ষা শুরু ২৭ নভেম্বর।

৪৮তম বিসিএস (বিশেষ): লিখিত পরীক্ষা ১৮ জুলাই, ফলাফল ২১ জুলাই, চূড়ান্ত সুপারিশ ২২ সেপ্টেম্বর।

৪৯তম বিসিএস: বিজ্ঞপ্তি প্রকাশ ১ নভেম্বর, অনলাইন আবেদন চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।

পিএসসি জানায়, বিশেষ ৪৮তম বিসিএসকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সেপ্টেম্বরের মধ্যেই চূড়ান্ত সুপারিশ প্রকাশের পরিকল্পনা নেওয়া হয়েছে। এজন্য নির্ধারিত সময়ের মধ্যেই লিখিত পরীক্ষা শেষ করা হবে।

এছাড়া, নিয়মিত বিসিএস পরীক্ষার ক্ষেত্রে প্রিলিমিনারি পরীক্ষার জন্য বিজ্ঞপ্তির কমপক্ষে দুই মাস পর এবং লিখিত পরীক্ষার জন্য প্রিলিমিনারির ফল প্রকাশের দুই মাস পর সময় নির্ধারণ করা হবে। একই সঙ্গে একাধিক বিসিএসের প্রার্থী যেন সময়মতো প্রস্তুতির সুযোগ পান, সেজন্য মৌখিক পরীক্ষার সময়সূচি এমনভাবে নির্ধারণ করা হবে, যাতে এক পরীক্ষার সঙ্গে অন্য পরীক্ষার মধ্যে অন্তত এক মাস ব্যবধান থাকে।

পিএসসি আরও জানায়, নির্ধারিত সময়সূচি অনিবার্য কারণে পরিবর্তিত হতে পারে, তবে কমিশন তা বাস্তবায়নে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবে। ডিসেম্বরের পরবর্তী পরীক্ষাগুলোর মাইলফলক শিগগিরই প্রকাশ করা হবে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১০

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১২

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৩

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৪

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৫

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৬

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৭

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৮

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৯

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

২০
X