কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:১০ পিএম
অনলাইন সংস্করণ

কাজি পদে আবেদন করতে পারবেন কওমি সনদধারীরা

কাজি পদে আবেদন করতে পারবেন কওমি সনদধারীদের
ছবি : সংগৃহীত

কওমি মাদ্রাসার স্বীকৃত সনদধারীরা এখন থেকে নিকাহ রেজিস্ট্রার (কাজি) পদে আবেদন করতে পারবেন। সরকার আইন সংশোধন করে এই সুযোগ উন্মুক্ত করেছে।

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এ তথ্য জানিয়েছেন। রোববার (৭ নভেম্বর) তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি।

তিনি জানান, এতদিন কাজি পদে আবেদন সীমাবদ্ধ ছিল শুধুমাত্র আলিম সনদধারীদের জন্য। নতুন সিদ্ধান্তের ফলে দাওরায়ে হাদিসসহ কওমি ডিগ্রিধারীদের জন্য রাষ্ট্রীয় দায়িত্ব পালনের একটি গুরুত্বপূর্ণ পথ তৈরি হলো। তিনি আরও জানান, কওমি সনদধারীদের রাষ্ট্রীয় কাজে অংশ নেয়ার সুযোগ দেয়া সময়ের দাবি ছিল। দেশের স্বীকৃত ইসলামি উচ্চশিক্ষা অর্জনকারীদের ন্যায়সংগতভাবে সুযোগ নিশ্চিত করাই সরকারের দায়িত্ব। আইন সংশোধনের ফলে আজ থেকেই কওমি বোর্ডস্বীকৃত দাওরায়ে হাদিস সনদধারীরা নিকাহ রেজিস্ট্রার পদে আবেদন করতে পারবেন। কওমী মাদ্রাসা বাংলাদেশে প্রচলিত প্রধান দুই ধারার মাদ্রাসার মধ্যে একটি। কওমী মাদ্রাসাসমূহের দাওরায়ে হাদিসের সনদকে মাস্টার্স ডিগ্রির সমমান প্রদান আইন, ২০১৮-র মাধ্যমে কওমি মাদ্রাসা শিক্ষাকে সরকারি স্বীকৃতি প্রদান করা হয়।

আল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ কওমি মাদ্রাসার সর্বোচ্চ কর্তৃপক্ষ। এর অধীনে সরকার স্বীকৃত ছয়টি শিক্ষাবোর্ড আছে। সনদ থাকলেও সনদের কার্যকরী কোনো স্বীকৃতি নেই। নিকাহ রেজিস্ট্রার পদে আবেদনের মাধ্যমে কওমি শিক্ষার্থীদের জন্য নতুন দ্বার উন্মোচন হলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

খাল নেই, তবু কোটি টাকার সেতু

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

১০

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

১১

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

১২

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

১৩

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

১৫

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১৬

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

১৭

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

১৮

ভোরে ঝরল ৪ প্রাণ

১৯

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

২০
X