কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৩, ০৪:০৪ পিএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ০৪:১৪ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষামন্ত্রীর আশ্বাসে শিক্ষা ক্যাডারদের কর্মবিরতি স্থগিত

শনিবার সন্ধ্যায় শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নেতৃবৃন্দ। ছবি : কালবেলা
শনিবার সন্ধ্যায় শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নেতৃবৃন্দ। ছবি : কালবেলা

বিসিএস সাধারণ শিক্ষা সমিতি আগামী ১৭ ও ১৯ অক্টোবরের কর্মবিরতি কর্মসূচি স্থগিত করেছে। শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পর কর্মসূচি স্থগিতের কথা জানান সভাপতি মো. শাহেদুল খবির চৌধুরী ও মহাসচিব মো. শওকত হোসেন মোল্যা।

আজ রোববার (১৫ অক্টোবর) এক বিবৃতিতে জানানো হয়, বিসিএস সাধারণ শিক্ষা সমিতি শিক্ষা ক্যাডারদের বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে সংবাদ সম্মেলন, কর্মবিরতিসহ ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছিল। এ পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী দীপু মনি শনিবার রাতে সমিতির একটি প্রতিনিধিদলকে আলোচনার আমন্ত্রণ জানান।

আলোচনায় শিক্ষামন্ত্রী শিক্ষা ক্যাডারদের সব দাবি যৌক্তিক বলে উল্লেখ করেন। এসব দাবি পূরণে নিজের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা থাকবে বলে সমিতির নেতাদের আশ্বস্ত করেন তিনি। পর্যায়ক্রমে এসব দাবি বাস্তবায়ন সম্ভব বলে তিনি মত দেন।

বিবৃতিতে বলা হয়, শিক্ষামন্ত্রীর সুনির্দিষ্ট আশ্বাসের পরিপ্রেক্ষিতে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির আগামী ১৭ ও ১৯ অক্টোবর কর্মবিরতি কর্মসূচি স্থগিত করা হলো।

শিক্ষা ক্যাডার বৈষম্য নিরসনসহ ৬ দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তারা। গত ২ অক্টোবর ও ১০ থেকে ১২ অক্টোবর পর্যন্ত সরকারি কলেজের শিক্ষকরা কর্মবিরতি পালন করেন। দাবি আদায় না হওয়ায় আগামী ১৭ ও ১৯ অক্টোবর কর্মবিরতি পালনের ঘোষণা হয়েছিল।

তাদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে- প্রাপ্যতা সাপেক্ষে সব যোগ্য কর্মকর্তার পদোন্নতি, পদ সৃষ্টি, স্কেল আপগ্রেডেশন, আন্তঃক্যাডার বৈষম্য নিরসন, ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, শিক্ষা ক্যাডারবহির্ভূতদের প্রত্যাহার।

কর্মবিরতিতে দেশের সব সরকারি কলেজ, সরকারি আলিয়া মাদ্রাসা, সরকারি টিটি কলেজ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি), মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর, শিক্ষা বোর্ড, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি), নায়েম, ব্যানবেইসসহ শিক্ষাসংশ্লিষ্ট সব দপ্তর ও অধিদপ্তরের শিক্ষা ক্যাডাররা অংশ নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রানসিস্কো মার্তিগারের যুদ্ধবিরোধী উচ্চারণ

বিশ্বকাপ জিতলে সবচেয়ে বেশি বোনাস পাবে ব্রাজিল

স্বৈরাচারের পতন ঘটিয়েছে জনগণ : প্রধানমন্ত্রী

আজু মোটর কলেজের বাংলাদেশ মেধা উন্নয়ন কর্মসূচির শুভ সূচনা

বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ

খুবি অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানি অভিযোগ

উন্নত চিকিৎসা তথ্য ও সেবা এখন হাতের মুঠোয়

‘চানাচুর মার্কা’ বাজেট, শুনতে ভালো কিন্তু খেলে পেট খারাপ : আমির হামজা

জাবিতে মাদকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন

তিস্তায় নতুন ব্যারেজ নির্মাণের সম্ভাব্যতা যাচাই চলছে : প্রধানমন্ত্রী

১০

জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ

১১

ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী 

১২

হোসাইন মোহাম্মদ দিদারের কবিতা : দীর্ঘশ্বাসের দীর্ঘ লাইন

১৩

সংখ্যালঘুদের ওপর নিপীড়নের বিচারসহ ৭ দফা দাবি পূজা উদযাপন ফ্রন্টের

১৪

পাকিস্তানের প্রস্তাবে যেখানে হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

১৫

শিক্ষার্থীদের সঙ্গে খোশগল্পে মেতে উঠলেন জাইমা রহমান

১৬

সংসদে প্রধানমন্ত্রী / হজের খরচ আরও কমাতে কাজ করছে সরকার

১৭

যাত্রীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে চাকরি হারালেন বিমানবালা

১৮

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু

১৯

স্কুল ফাঁকি দিয়ে নদীতে নেমে দুই বন্ধুর মৃত্যু 

২০
X