কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৩, ০৮:১৪ এএম
আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ০৮:২২ এএম
অনলাইন সংস্করণ

অভিজ্ঞতা ছাড়াই পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রে চাকরি, বেতন ৫৪ হাজার

পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র। ছবি : সংগৃহীত
পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র। ছবি : সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেড (বিসিপিসিএল) (নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড ও সিএমসির যৌথ উদ্যোগের প্রতিষ্ঠান)। এ প্রতিষ্ঠানে তিন ক্যাটাগরির পদে চারজনকে চুক্তি ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

১. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল) পদসংখ্যা: ২ যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে। জিপিএ ৫–এর স্কেলে ৩.৫০ এবং সিজিপিএ ৪–এর স্কেলে ৩ বা সমমানের জিপিএ/সিজিপিএ থাকতে হবে। কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে। বয়স: ১৪ নভেম্বর ২০২৩ তারিখে সর্বোচ্চ ৩০ বছর। কর্মস্থল: পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র, কলাপাড়া, পটুয়াখালী। বেতন: মাসিক মূল বেতন ৫৪,৬০০ টাকা। সুযোগ–সুবিধা: কোম্পানির প্রচলিত নীতিমালা অনুযায়ী বাড়িভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, বিদ্যুৎকেন্দ্র ভাতা, উৎসব বোনাস, গ্র্যাচুইটি, ফ্রিঞ্জ বেনিফিটসহ অন্য সুবিধাদি প্রাপ্য হবেন।

২. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এনভায়রনমেন্ট, হেলথ অ্যান্ড সেফটি) পদসংখ্যা:যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এনভায়রনমেন্টাল সায়েন্স/জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট/সয়েল, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে অথবা এনভায়রনমেন্টাল/সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ ৫-এর স্কেলে ৩.৫০ এবং সিজিপিএ ৪-এর স্কেলে ৩ বা সমমানের সিজিপিএ থাকতে হবে। কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে।

বয়স: ১৪ নভেম্বর ২০২৩ তারিখে সর্বোচ্চ ৩০ বছর।

কর্মস্থল: পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র, কলাপাড়া, পটুয়াখালী।

বেতন: মাসিক মূল বেতন ৫৪,৬০০ টাকা।

সুযোগ-সুবিধা: কোম্পানির প্রচলিত নীতিমালা অনুযায়ী বাড়িভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, বিদ্যুৎকেন্দ্র ভাতা, উৎসব বোনাস, গ্র্যাচুইটি, ফ্রিঞ্জ বেনিফিটসহ অন্য সুবিধাদি প্রাপ্য হবেন।

৩. পদের নাম: জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এনভায়রনমেন্ট, হেলথ অ্যান্ড সেফটি) পদসংখ্যা: ১

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এনভায়রনমেন্টাল সায়েন্স/জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট/সয়েল, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ ৫-এর স্কেলে ৩.৫০ এবং সিজিপিএ ৪-এর স্কেলে ২.৫০ বা সমমানের সিজিপিএ থাকতে হবে অথবা স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট থেকে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং/এনভায়রনমেন্টাল টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা। এ ক্ষেত্রে সিজিপিএ ৫-এর স্কেলে ৩.৫০ এবং সিজিপিএ ৪-এর স্কেলে ৩ বা সমমানের সিজিপিএ থাকতে হবে। কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে।

বয়স: ১৪ নভেম্বর ২০২৩ তারিখে সর্বোচ্চ ৩০ বছর।

কর্মস্থল: পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র, কলাপাড়া, পটুয়াখালী।

বেতন: মাসিক মূল বেতন ৪২,০০০ টাকা।

সুযোগ-সুবিধা: কোম্পানির প্রচলিত নীতিমালা অনুযায়ী বাড়িভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, বিদ্যুৎকেন্দ্র ভাতা, উৎসব বোনাস, গ্র্যাচুইটি, ফ্রিঞ্জ বেনিফিটসহ অন্য সুবিধাদি প্রাপ্য হবেন।

আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীদের বিসিপিসিএলের চাকরিসংক্রান্ত ওয়েবসাইটের এই লিংকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Now-এ ক্লিক করে আবেদন করতে হবে। আবেদনের সময় সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি ও স্বাক্ষরের স্ক্যান কপি আপলোড করতে হবে।

আবেদন ফি বিসিপিসিএলের চাকরিসংক্রান্ত ওয়েবসাইটে দেওয়া নির্দেশনা অনুযায়ী অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আবেদন ফি বাবদ ১ ও ২ নম্বর পদের জন্য ৬০০ টাকা এবং ৩ নম্বর পদের জন্য ৫০০ টাকা পরিশোধ করতে হবে।

আবেদনের শেষ সময়: আগামী ৫ ডিসেম্বর ২০২৩, বিকেল পাঁচটা পর্যন্ত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

১০

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

১১

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

১২

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

১৩

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১৪

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১৫

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১৬

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৭

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৮

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৯

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

২০
X