কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৪, ০৮:৫০ পিএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ১০:১২ পিএম
অনলাইন সংস্করণ

রেলে বড় নিয়োগ

পুরোনো ছবি
পুরোনো ছবি

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে। প্রতিষ্ঠানটি দুটি পদের জন্য লোকবল নিয়োগ দিচ্ছে। আগ্রহীরা প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু ১৮ জানুয়ারি ২০২৪ সকাল ৯টা থেকে। চলবে ১৮ ফেব্রুয়ারি বিকেল ৪টা পর্যন্ত।

সহকারী স্টেশন মাস্টার পদে নিয়োগ

পদসংখ্যা : ৪১৭ যোগ্যতা : অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি। বেতন : ৯,৭০০–২৩,৪৯০ টাকা (গ্রেড–১৫)। সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

সহকারী লোকোমোটিভ মাস্টার (গ্রেড-২) পদে নিয়োগ

পদসংখ্যা : ১৩৪ যোগ্যতা : বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বেতন : ৯,০০০–২১,৮০০ টাকা (গ্রেড-১৭)

যেসব জেলার প্রার্থীদের আবেদন করার সুযোগ রয়েছে- পাবনা, লালমনিরহাট, নীলফামারী ও কুষ্টিয়া জেলা ছাড়া সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

বয়সসীমা : ১৮-৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর।

আবেদন ফি : সহকারী স্টেশন মাস্টার পদের জন্য আবেদন ফি ২২৩ টাকা (টেলিটকের সার্ভিস চার্জসহ) ও সহকারী লোকোমোটিভ মাস্টার পদের জন্য নির্ধারিত ফি ১১২ টাকা (টেলিটকের সার্ভিস চার্জসহ)।

যেভাবে আবেদন করা যাবে : অনলাইন আবেদনপত্রে প্রার্থীকে নিজের রঙিন ছবি (৩০০×৩০০ পিক্সেল) ও স্বাক্ষর (৩০০×৮০ পিক্সেল) স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ কিলোবাইট এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ কিলোবাইট হতে হবে। আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার 

মনিপুর স্কুলে নতুন এডহক কমিটি, প্রশাসনিক দায়িত্ব পাচ্ছেন শিক্ষা ক্যাডার কর্মকর্তারা 

আওয়ামী লীগ নেতাকর্মীদের ‘প্রতিহতের’ ঘোষণা বিএনপির

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

১০

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

১১

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

১২

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

১৩

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

১৪

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

১৫

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

১৬

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

১৭

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

১৮

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

১৯

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

২০
X