কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৪, ০৩:০৮ পিএম
আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ০৩:৪০ পিএম
অনলাইন সংস্করণ

১ লাখ ৪৯ হাজার টাকা বেতনে ডিপিডিসিতে চাকরির সুযোগ

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের লোগো
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের লোগো । ছবি : ইন্টারনেট

সম্প্রতি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)। প্রতিষ্ঠানটি তাদের ‘এক্সিকিউটিভ ডিরেক্টর’ পদে চুক্তিভিত্তিতে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আগামী ১৯ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম : ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)

পদের নাম : এক্সিকিউটিভ ডিরেক্টর (আইসিটি অ্যান্ড প্রকিউরমেন্ট)

আবেদনের বয়সসীমা : ১৯ মে ২০২৪ তারিখে সর্বোচ্চ ৬০ বছর

পদসংখ্যা : ১টি

কর্মস্থল : বাংলাদেশের যে কোনো স্থানে

বেতন : ১,৪৯,০০০ টাকা (মাসিক)

চাকরির ধরন : চুক্তিভিত্তিক

প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)

আবেদনের শেষ সময় : ১৯ মে, ২০২৪

শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স/বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন/অর্থনীতি/গণিত/পরিসংখ্যান/পদার্থবিজ্ঞান/ফলিত পদার্থ বিজ্ঞান/বিজনেস স্টাডিজ বা এ ধরনের বিষয়ে স্নাতক অথবা ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়। সর্বস্তরে সিজিপিএ ৫-এর স্কেলে অন্তত ৪.০ এবং ৪-এর স্কেলে অন্তত ৩.০ থাকতে হবে। বড় কোনো সরকার-বেসরকারি প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (আইসিটি)/অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার/অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা উচ্চ পদে অন্তত ২০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে পাঁচ বছর সিনিয়র ম্যানেজারিয়াল পদে (চতুর্থ গ্রেডের সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার বা তদূর্ধ্ব পদ) চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিসহ সরকারি কোনো পাওয়ার/ইউটিলিটি প্রজেক্টে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। টিপিএম, টিকিউএম, প্রিভেনটিভ মেইনটেন্যান্স ও করপোরেট গভর্ন্যান্সে ভালো জানাশোনা থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে পারদর্শী এবং বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

চাকরির ধরন : এক বছর প্রবেশনকালসহ তিন বছরের চুক্তিভিত্তিক। চুক্তির মেয়াদ ৬৫ বছর বয়স পর্যন্ত নবায়নযোগ্য।

অন্যান্য সুযোগ-সুবিধা : মূল বেতনের ৫০ শতাংশ বাড়িভাড়া, প্রতিবছর দুটি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বিমা, ছুটি ভাতা, চিকিৎসাসুবিধা, সার্বক্ষণিক চালকসহ গাড়ির সুবিধা আছে।

যেভাবে আবেদন করবেন : আগ্রহী প্রার্থীদের ডিপিডিসির ওয়েবসাইটের এখানে লগইন করে আবেদন করতে হবে। এ ক্ষেত্রে নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সাইজের ছবি, স্বাক্ষর এবং শিক্ষাগত যোগ্যতার সব সনদের স্ক্যানকপি সংযুক্ত করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এখানে পাওয়া যাবে।

আবেদন ফি : মোবাইল ব্যাংকিং রকেট অথবা নগদ এর মাধ্যমে ৩,০০০ টাকা জমা দিতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তাল সাগরে ট্রলারডুবি: ১৬ জেলে উদ্ধার, ট্রলারসহ নিখোঁজ ২

আজ রাতে ইরানে ভয়াবহ হামলা চালানো হবে: ট্রাম্প

আর্জেন্টিনার বিপক্ষে রেফারিং নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য, ভাইরাল বক্তব্য কি সত্যি সালাহর?

দেশে বর্তমানে কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র চালু নেই: জ্বালানিমন্ত্রী

গাড়ির স্টিয়ারিং হাতেই প্রাণ গেল কনস্টেবলের

ভারী বৃষ্টিতে সিলেটে বন্যা ও পাহাড়ধসের শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে মন্ত্রণালয়ের সতর্কবার্তা

ওসমানী মেডিকেলে রোগীর স্বজনদের সঙ্গে সংঘর্ষ: ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

বাংলাদেশি ভেবে পুশইন, এক বছর পর দেশে ফিরলেন চার ভারতীয়

৫ আরোহীসহ আরব সাগরে নিখোঁজ পাকিস্তানি কার্গো বিমান

১০

বেরোবি ছাত্রদলের ৯৪ সদস্যের কমিটি ঘোষণা

১১

এইচএসসি পরীক্ষায় অভিনব জালিয়াতি, দুই পরীক্ষার্থী বহিষ্কার

১২

পরিবেশবান্ধব প্যাকেজিংয়ে ব্র্যাক গ্রিনপ্যাক কারখানা

১৩

প্রাথমিক স্বাস্থ্যসেবা সবার জন্য বিনামূল্যে থাকবে: সমাজকল্যাণমন্ত্রী

১৪

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান, পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

১৫

ঘরে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৯ মাসের শিশুর মৃত্যু

১৬

শিক্ষকদের বাড়ি ভাড়া নিয়ে মাউশির বিজ্ঞপ্তি

১৭

জুলাইয়ের প্রত্যাশা এখনো পূরণ হয়নি: ছাত্র জমিয়ত

১৮

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নিহত বেড়ে ৮ 

১৯

‘ওসমান হাদীকে ঢাকা-৮ থেকে সরে দাঁড়াতে বলেছিলেন জুবায়ের’

২০
X