কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৯ পিএম
অনলাইন সংস্করণ

৩ দিনের রিমান্ড শেষে কারাগারে মেনন

ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন। পুরোনো ছবি
ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন। পুরোনো ছবি

হত্যা মামলার আসামি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রাশেদ খান মেননকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৫ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্ল্যাহ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানায় হওয়া মামলায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত ১৭ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা তার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। পরে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জানা গেছে, ২০১৮ সালের ডিসেম্বরে মির্জা আব্বাসের ওপর হামলার ঘটনায় এ অভিযোগ আনা হয়। গত ১২ সেপ্টেম্বর সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন হত্যা মামলায় রাশেদ খান মেননকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম শরিক দল ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। আওয়ামী লীগ আমলে তিনি প্রথমে বেসরকারি বিমান পরিবহনমন্ত্রী এবং পরে সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর গ্রেপ্তার

সাবেক এমপিকে প্রধান অতিথি করায় পণ্ড বিদায় অনুষ্ঠান

নদী-খাল-বিলে চায়না দুয়ারীর দৌরাত্ম্য, হুমকির মুখে দেশীয় মাছ

কঠোর মুদ্রানীতিতে ম্লান হতে পারে প্রবৃদ্ধিমুখী বাজেট: ডিসিসিআই

রাস্তার ওপর ময়লার ভাগাড়, দুর্গন্ধে নাকাল হবিগঞ্জবাসী

বিএনপির মিছিলে হামলা, ছাত্রশিবির নেতা গ্রেপ্তার

সংসদে বাজেট পাস, রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

বিদ্যুৎ বিল বেশি এলে হটলাইনে কল করার অনুরোধ মন্ত্রণালয়ের

ভেনেজুয়েলার ভূমিকম্পে আর্জেন্টাইনসহ দুই ফুটবলারের পরিবার নিহত

ডিজিটাল লেনদেনে ‘বাংলা কিউআর’ প্রচারে ওয়ান ব্যাংক

১০

উজানের ঢলে ফুঁসছে যমুনা, বন্যার আশঙ্কা

১১

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তের দাবি পিএইচআরসির

১২

চুক্তি লঙ্ঘন করলে যুক্তরাষ্ট্রকে উপযুক্ত জবাব দেওয়া হবে: ইরান

১৩

২০২৬- ২০২৭ মেয়াদের জন্য আইসিএবির সভাপতি ও ৪ সহসভাপতি নির্বাচিত

১৪

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা

১৫

কর্ণফুলীতে ফিশিং ট্রলারে বিস্ফোরণ, দগ্ধ ৬

১৬

বাংলায় আসছে তুরস্কের জনপ্রিয় মেগাসিরিজ ‘সেলাহাদিন আইয়ুবি’

১৭

জলবায়ু গবেষণার আন্তর্জাতিক হাব হতে চায় খুবি: খুবি উপাচার্য

১৮

পদ্মায় গোসলে নেমে প্রাণ গেল দুই শিক্ষার্থীর

১৯

গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২৫

২০
X