কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১৩ এএম
অনলাইন সংস্করণ

লাইফস্টাইলে যেসব পরিবর্তন আনলে চুল পড়া কমবে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চুলের স্বাস্থ্য নিয়ে প্রায় সব মানুষের কপালেই ভাঁজ পড়ে। আমরা কেউই চাই না আমাদের চুল ঝরে যাক। সবার আকাঙ্ক্ষা থাকে মাথাভর্তি ঝলমলে কালো চুলের। সুন্দর চুলের জন্য অনেকেই পার্লারে গিয়ে ট্রিটমেন্ট করান অথবা ঘরোয়া টোটকায় যত্ন নেন। কিন্তু এতেও কারও কারও চুল পড়া কমে না। সেই সঙ্গে চুলের গোছা ক্রমশ পাতলা হয়ে যায়।

তবে শুধু চুলের যত্ন নিলেই যে চুল পড়া কমে যাবে, তা নয়। সেই সঙ্গে পরিবর্তন আনতে হবে লাইফস্টাইলেও।

আসুন জেনে নিই চুল পড়া কমাতে লাইফস্টাইলে যেসব পরিবর্তন আনতে হবে সেসব বিষয়ে-

প্রোটিন

মাংস, মাছ, দুগ্ধজাত খাবার, ডালে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে। চুলের ঘনত্ব বাড়াতে হলে শরীরে প্রোটিনের ঘাটতি থাকা চলবে না। এ ছাড়াও বাদাম, বিভিন্ন ধরনের শস্যেও অনেক প্রোটিন আছে। সেগুলো খেতে হবে।

প্রচুর পানি পান করা

ঝলমলে সুন্দর চুলের জন্য নিয়মিত প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। এতে মাথার ত্বকে আর্দ্রতা বজায় থাকবে। সেই সঙ্গে চুলের রুক্ষতা দূর হয়ে যাবে। প্রচুর পানি পান করলে চুলের ডগা ফাটার ঝুঁকিও কমবে।

অয়েল মাসাজ

অনেকেই চুলে তেল দেওয়া পছন্দ করেন না। তবে চুল ঝরা বন্ধ করতে অয়েল মাসাজ খুবই জরুরি। চুলে তেল মালিশ করলে মাথার ত্বকের রক্ত সঞ্চালন বেড়ে যায়। সেই সঙ্গে চুলের ফলিকলও বৃদ্ধি পায়। এতে চুলও ঘন হয়।

হিট স্টাইলিং কম করা

নিয়মিত হেয়ার ড্রায়ার, স্ট্রেটনার, কার্লার ব্যবহার করলে চুল পড়ার পরিমাণ অনেক বৃদ্ধি পায়। সেই সাথে চুলের ডগাও ফেটে যায়। তাই চুল ভালো রাখতে হলে এই ধরনের বৈদ্যুতিক যন্ত্রের ব্যবহার কমাতে হবে।

অতিরিক্ত শ্যাম্পু ব্যবহার না করা

চুল পরিষ্কার রাখতে অনেকেই প্রতিদিন শ্যাম্পু করে থাকেন। এটাও কিন্তু ভাল অভ্যাস নয়। নিয়মিত তেল মাখলেও, সপ্তাহে দুতিন দিনের বেশি শ্যাম্পু করা ঠিক নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১০

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১১

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১২

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৩

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৪

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৫

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৬

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৭

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৮

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৯

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

২০
X