কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ০৭:৩৩ পিএম
আপডেট : ০১ আগস্ট ২০২৫, ০৭:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ত্বক দ্রুত উজ্জ্বল করার ঘরোয়া ৩ উপায়

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ত্বকের উজ্জ্বলতা বাড়ানো এখন আর কল্পনা নয়। নিয়মিত তিন উপায় মেনে চললেই ত্বকের নজর কাড়া সৌন্দর্য বাড়তে পারে। মুখের কালো দাগ, রোদে পোড়া দাগ দূর করে ত্বক ভেতর থেকে পরিষ্কার করতে নিয়মিত মাত্র তিনটি উপায় মেনে চলুন।

ত্বক বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত তিনটি উপায় মানলেই মিলবে উজ্জ্বল ত্বক। ভারতীয় সংবাদমাধ্যম বোল্ড স্কাইয়ের প্রতিবেদন অনুসারে জেনে নিই তিন উপায়—

পানি

উজ্জ্বল ত্বক পেতে হলে প্রচুর পরিমাণে পানি পান করার বিকল্প নেই। সকালবেলা ঘুম থেকে উঠেই পানি পান করলে শরীরের ক্ষতিকারক টক্সিন শরীর থেকে প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে যায়। সকালবেলা যদি উষ্ণ গরম পানি খাওয়া যায় তাহলে আরও ভালো ফল পাওয়া যায়। পানি টক্সিন বের করার পাশাপাশি শরীর হাইড্রেট রাখতেও সাহায্য করে।

পানি শরীরের প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসাবেও কাজ করে। এর ফলে শরীরে বা মুখে ব্রণের সমস্যা দেখা দেয় না। তাই উজ্জ্বল ত্বকের জন্য পানি পানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দুধের সঙ্গে হলুদ বা জাফরান

গরম দুধে হলুদ বা জাফরান মিশিয়ে খেতে বলেন মুরব্বিরা। তারা কিন্তু একেবারে ভুল কিছু বলেন না। হলুদের অ্যান্টিবায়োটিক বৈশিষ্ট্য রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ানোর পাশাপাশি ত্বককে সতেজ রাখে, ত্বকের উজ্জ্বলতা বাড়ায়।

আর জাফরান দুধ খেলে ত্বকে বয়সে ছাপ সহজে পড়ে না। ত্বকে পানিশূন্যতা দূর করে। ত্বক প্রাকৃতিকভাবে ময়েশ্চারাইজার রাখে। রোদে পোড়া দাগ দূর করার পাশাপাশি দুশ্চিন্তা কমায়। ত্বক ভেতর থেকে উজ্জ্বল করে।

চন্দন, গোলাপ জল ও লেবুর রসের ফেসপ্যাক

ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর উপাদান হিসেবে দারুণ কাজ করে চন্দন, গোলাপ জল ও লেবুর রস। ত্বকে এ ফেসপ্যাক ১ মিনিট মালিশের পর ভারী প্রলেপ দিন। অপেক্ষা করুন শুকিয়ে যাওয়া পর্যন্ত।

ব্যস, এরপর পানি দিয়ে ত্বক ধুয়ে ভালো ব্র্যান্ডের কোনো ময়েশ্চারাইজার ক্রিম লাগিয়ে নিন। দুই সপ্তাহের মধ্যেই পার্থক্য চোখে পড়বে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে ৫৪টি হারানো মোবাইল ফোন উদ্ধার

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

১০

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

১১

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

১২

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

১৩

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

১৪

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

১৫

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

১৬

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১৭

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

১৮

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

১৯

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

২০
X