কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৮ এএম
অনলাইন সংস্করণ

রোজ শ্যাম্পু করছেন? চুলের জন্য ভালো না ক্ষতিকর জেনে নিন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চুলের যত্ন নিতে গিয়ে আমরা সবাই কিছু না কিছু করি—কেউ শ্যাম্পু করে, কেউ তেল দেয়, আবার কেউ নানা ধরনের হেয়ার প্রোডাক্ট ব্যবহার করে। তবে অনেকের একটা অভ্যাস হলো, প্রতিদিন শ্যাম্পু করা।

বিশেষ করে যাদের বাইরে বের হতে হয়, ধুলা, দূষণ আর ঘামের কারণে তারা প্রায়ই মনে করেন—চুল প্রতিদিন শ্যাম্পু না করলে বুঝি পরিষ্কারই হয় না। কিন্তু প্রশ্ন হলো, প্রতিদিন শ্যাম্পু করলে চুলের উপকার হয়, না ক্ষতি?

আরও পড়ুন : অল্প বয়সেই চুল পাকলে এই ৫ খাবার রাখুন প্রতিদিনের তালিকায়

আরও পড়ুন : উপুড় হয়ে ঘুমান? জানুন এতে শরীরে কী হয়

প্রতিদিন শ্যাম্পু করলে যেসব ক্ষতি হতে পারে

বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন শ্যাম্পু ব্যবহার করলে চুলের প্রাকৃতিক তেল নষ্ট হয়ে যায়। ফলে চুল ও মাথার ত্বক হয়ে পড়ে শুষ্ক, রুক্ষ এবং দুর্বল।

এ ছাড়াও দেখা দিতে পারে:

- চুল রুক্ষ ও শুষ্ক হয়ে যাওয়া

- খুশকির সমস্যা বেড়ে যাওয়া

- চুল সহজে ভেঙে যাওয়া ও আগা ফাটা

- চুল পড়া বেড়ে যাওয়া, গোড়া দুর্বল হওয়া

- চুলের ঔজ্জ্বল্য হারিয়ে ফেলা

শ্যাম্পুর মধ্যে থাকা কিছু রাসায়নিক উপাদান (যেমন সালফেট, প্যারাবেন) এসব ক্ষতির কারণ হতে পারে, বিশেষ করে নিয়মিত ব্যবহারে।

তাহলে কবে শ্যাম্পু করবেন?

- সাধারণত সপ্তাহে ২-৩ দিন শ্যাম্পু করাই যথেষ্ট।

- যাদের চুল অতিরিক্ত তৈলাক্ত, তারা চাইলে একদিন পরপর হালকা শ্যাম্পু ব্যবহার করতে পারেন।

- যারা চুলে স্প্রে, জেল বা অন্য স্টাইলিং প্রোডাক্ট ব্যবহার করেন, তাদের শ্যাম্পু দরকার হতে পারে একটু বেশি।

- যারা অতিরিক্ত ঘামেন বা ক্যাপ/হ্যাট পরে থাকেন, তাদেরও চুল ঘন ঘন পরিষ্কার করা দরকার হয়।

তবে প্রতিদিন চুল ধুতে হলে শুধু পানি দিয়ে ধুয়ে নেওয়াই ভালো—শ্যাম্পু না ব্যবহার করলেও চলে।

টিপস

- হালকা বা সালফেট-ফ্রি শ্যাম্পু ব্যবহার করুন

- প্রতিবার শ্যাম্পুর পর কন্ডিশনার ব্যবহার করুন

- খুব গরম পানি দিয়ে চুল না ধুয়ে হালকা গরম বা ঠান্ডা পানি ব্যবহার করুন

- চুল ধোয়ার পর টাওয়েল দিয়ে জোরে ঘষবেন না, হালকা করে মুছে শুকাতে দিন

আরও পড়ুন : যেসব ফল নিয়মিত খেলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমে

আরও পড়ুন : ঘুমের মাঝে বারবার জেগে উঠছেন? হতে পারে স্বাস্থ্যঝুঁকি

চুল পরিষ্কার রাখা জরুরি, কিন্তু সেটা সঠিকভাবে করতে হবে। প্রতিদিন শ্যাম্পু করলে পরিষ্কার তো হয়, কিন্তু চুলের প্রাকৃতিক সৌন্দর্য হারিয়ে যেতে পারে। তাই আপনার চুলের ধরন বুঝে শ্যাম্পু ব্যবহার করুন, তাহলেই চুল থাকবে সুন্দর, শক্ত ও প্রাণবন্ত।

সূত্র: হেল্থ শট

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১০

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১১

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৩

আজকের নামাজের সময়সূচি

১৪

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৫

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৬

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৭

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৮

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

১৯

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

২০
X