কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জুন ২০২৪, ০২:২০ পিএম
অনলাইন সংস্করণ

ঈদে বেড়ানোর আনন্দে ত্বকের হেলাফেলা নয়, বাইরে গেলেই প্রয়োজন পরিচর্যার

ত্বকের যত্নে প্রতীকী ছবিতে এক নারী। ছবি : সংগৃহীত
ত্বকের যত্নে প্রতীকী ছবিতে এক নারী। ছবি : সংগৃহীত

চারদিকে চলছে ঈদের আমেজ। এসময় বেড়াতে বাইরে বের হবে না এমন লোক খোঁজে পাওয়া ভার। তাইতো বেড়াতে যাওয়ার কথা শুনলেই মন নেচে ওঠে। একঘেয়ে জীবন থেকে মুক্তির আনন্দ। তবে আনন্দের জোয়ারে ভেসে অনেকেই নিজের পরিচর্যা করতে ভুলে যান।

অথচ একটু ভাবলেই বোঝা যাবে, এই সময়েই কিন্তু ত্বকের বিশেষ যত্ন দরকার। কারণ, নতুন জায়গা মানেই নতুন আবহাওয়া। বেশি ক্ষণ বাইরে ঘোরাঘুরি মানেই রোদ লাগা, ধুলোবালির সংস্পর্শে আসা। তাতে ক্ষতি হতে পারে ত্বকের। বেড়াতে গিয়ে কী ভাবে খেয়াল রাখবেন ত্বকের, আসুন জেনে নেওয়া যাক-

১. বেড়াতে গেলে রোদে ও ধুলোবালিতে দীর্ঘক্ষণ থাকার ফলে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে। তাই আর্দ্রতার বিষয়ে খেয়াল রাখা দরকার। গরম বা ঠান্ডা, যে জায়গাতেই বেড়াতে যান না কেন, আনন্দে মশগুল হয়ে জল খাওয়ার কথা ভুললে চলবে না। পাশপাশি বার বার ফেস মিস্ট ব্যবহার করলে বজায় থাকবে ত্বকের আর্দ্রতা।

২. সূর্যের আলো থেকে ত্বক বাঁচাতে সানস্ক্রিন মাখতেই হবে। সমুদ্র সৈকতে গেলে বা দীর্ঘ ক্ষণ বাইরে ঘোরার পরিকল্পনা থাকলে বাড়াতে হবে সানস্ত্রিনের এসপিএফ মাত্রাও। তিন-চার ঘণ্টা অন্তর সানস্ক্রিন মেখে নিতে পারলে সুরক্ষা মিলবে বেশি।

৩. বেড়াতে গেলে মুখে মেকআপ করেন প্রায় সকলেই। সারা দিন ঘোরার পর রাতে ঘুমোতে যাওয়ার আগে মুখ ভালো ভাবে পরিষ্কার করা খুব জরুরি। মুখে লেগে থাকা প্রসাধনীর পাশাপাশি ধুলো-ময়লা যাতে কোনোভাবেই না থাকে, তা দেখতে হবে। এ জন্য খুব ভালো করে ক্লিনজিং ও স্ক্রাবিং দরকার। তার পর টোনার লাগিয়ে ময়েশ্চারাইজ়ার মাখতে হবে।

৪. বেড়াতে গেলে দিনভর হাঁটাহাঁটিতে পায়ে চাপ পড়ে ভীষণ। খোলা জুতো পরলে পায়ের পাতা নোংরাও হয় বেশি। তাই দিনের শেষে গরম জলে পা ডুবিয়ে মিনিট ৫-১০ বসে থাকলে আরাম মিলবে। শোয়ার আগে কোনো ক্রিম দিয়ে ফুট ম্যাসাজ করে নিলে আর্দ্র থাকবে পা-ও।

৫. শরীরের পরিপূর্ণ বিশ্রামের জন্য ঘুম খুব জরুরি। ঘুম না হলে যতই প্রসাধনী ব্যবহার করা হোক বা ত্বকের যত্ন নিন, জৌলুস কিন্তু থাকবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জ গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১০

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১১

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১২

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৩

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৪

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৬

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৭

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৮

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৯

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

২০
X