কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৩, ০৭:৪০ এএম
আপডেট : ০২ আগস্ট ২০২৩, ০৭:৪৪ এএম
অনলাইন সংস্করণ

২ আগস্ট : ইতিহাসে এই দিনে যা ঘটেছিল

২ আগস্ট : ইতিহাসে এই দিনে যা ঘটেছিল

কালের গহ্বরে হারিয়ে যায় সময়। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনা ইতিহাসে ঠাঁই হয় না।

আজ বুধবার ২ আগস্ট। অনেকের আজ জন্মবার্ষিকী, আবার কেউ মৃত্যুবরণ করেছেন এই দিনেই। চলুন, একনজরে দেখে নেওয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

২ আগস্ট গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২১৪তম (অধিবর্ষে ২১৫তম) দিন। বছর শেষ হতে আরও ১৫১ দিন বাকি রয়েছে।

ঘটনাবলি

১৭১৮ - স্পেনের বিরুদ্ধে লন্ডনে ব্রিটেন, ফ্রান্স, অস্ট্রিয়া ও হল্যান্ড- এই চতুঃশক্তির মৈত্রী জোট হয়। ১৭৬৩ - মুর্শিদাবাদ দখলের পর ব্রিটিশ সৈন্য বাহিনী মিরকাশিমের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়। যুদ্ধে মিরকাশিম পরাস্ত হন। ১৭৯০ - মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম আদমশুমারি শুরু হয়। ১৮৫৮ - ব্রিটিশ রাজতন্ত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ভারতের শাসনভার গ্রহণ করে এবং ভারতের সর্বোচ্চ শাসককে ‘ভাইসরয়’ পদবি দেওয়া হয়। ১৯১৪ - সোভিয়েত সেনাবাহিনী পূর্ব প্রুশিয়া দখল করে। ১৯২২ - চীনে টাইফুনের আঘাতে ৬০ হাজার মানুষের প্রাণহানি ঘটে। ১৯৩৪ - জার্মানির স্বৈরশাসক রূপে এডলফ হিটলারের আত্মপ্রকাশ ঘটে। ১৯৩৫ - গভর্নমেন্ট অব ইন্ডিয়া অ্যাক্ট জারি। ১৯৫৩ - ভারতে গভর্নভেন্ট অব ইন্ডিয়া জারি করা হয়। ১৯৫৫ - সোভিয়েত ইউনিয়ন প্রথম পারমাণবিক পরীক্ষা চালায়। ১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় বলিভিয়া। ১৯৯০ - ইরাকি ট্যাঙ্ক ও পদাতিক বাহিনী কুয়েত দখল করে। ২০১০ - চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বেতন-ফি বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর প্রসাশনের পুলিশ বাহিনী অতর্কিতে হামলা চালায়। ২০১৮ - সাঁওতালি উইকিপিডিয়ার যাত্রা শুরু।

আরও পড়ুন : রুশ মন্ত্রীদের কার্যালয়ে ড্রোন হামলা

জন্ম ১৬৯৬ - উসমানীয় খলিফা প্রথম মাহমুদ। ১৮৪১ - বিজয়কৃষ্ণ গোস্বামী, ব্রাহ্মসমাজের আচার্য ও সমাজ সংস্কারক। ১৮৬১ - আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, বাঙালি রসায়নবিদ, বিজ্ঞান শিক্ষক, দার্শনিক ও কবি। ১৮৬৮ - বাংলা চলচ্চিত্রের প্রাণপুরুষ হীরালাল সেন ১৮৭৬ - পিঙ্গালি ভেঙ্কাইয়া, স্বাধীনতা সংগ্রামী এবং ভারতের জাতীয় পতাকার নকশাকার। ১৮৮৭ - টমি ওয়ার্ড, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার। ১৮৯৯ - মহেন্দ্রনাথ দত্ত, মুদ্রণ শিল্পের ও প্রকাশনা জগতের খ্যাতনামা ব্যক্তিত্ব। ১৯০০ - মার্কিন অভিনেত্রী হেলেন মর্গান ১৯২৩ - শিমন পেরেজ, পোলীয় বংশোদ্ভূত ইসরায়েলী প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি।

মৃত্যু ১৭১২ - খ্যাতনামা ফরাসি বিজ্ঞানী ড্যানিস পাপিন। ১৮৪৪ - রামকমল সেন,এশিয়াটিক সোসাইটির প্রথম ভারতীয় সচিব,অভিধান প্রণেতা ও ব্যাঙ্ক অফ বেঙ্গলের আজীবন দেওয়ান। ১৮৪৯ - মিসরে মোহাম্মদ আলী পাশা। ১৯২২ - আলেকজান্ডার গ্রাহাম বেল, স্কটিশ বিজ্ঞানী এবং উদ্ভাবক। ১৯২৩ - ওয়ারেন জি. হার্ডিং, মার্কিন যুক্তরাষ্ট্রের ২৯তম রাষ্ট্রপতি। ১৯৩৪ - জার্মানীর তৎকালীন প্রেসিডেন্ট ও প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির সেনা বাহিনীর সর্বাধিনায়ক ফিল্ড মার্শাল হিডেন বার্গ। ১৯৭৬ - ফ্রেডিরিক এ্যান্টন ক্রিস্টিয়ান ল্যাং, অস্ট্রীয়-মার্কিন চলচ্চিত্র নির্দেশক, চলচ্চিত্রকার। ১৯৮০ -রামকিঙ্কর বেইজ প্রখ্যাত ভারতীয় বাঙালি ভাস্কর। ১৯৯৩ - কমল মিত্র, ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা। ২০০২ - ক্রিস্টেন নিগার্ড, নরওয়েজীয় গণিতবিদ, কম্পিউটার প্রোগ্রামিং ভাষা মুঘল ও রাজনীতিবিদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্যাতনে গৃহবধূর মৃত্যু, লাশ মর্গে রেখে পালালেন স্বামী

বিশ্বকাপ অভিষেকেই ইতিহাস, নকআউটে কেপ ভার্দে

রাজধানীতে আজ কোথায় কী

ভেনেজুয়েলায় শক্তিশালী ২ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০

দুপুরের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার দাবি ইরানের

যুবলীগ নেতার ‘হাত কাটার’ প্রতিশোধ নিতে যুবককে হত্যা

২৭ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা

বিশ্বকাপের মাঝেই মেসিপ্রেমীদের জন্য বড় দুঃসংবাদ

পাশাপাশি কবরে চিরঘুমে লক্ষ্মীপুরের মা-মেয়েরা

১০

পারিবারিক কলহ-অভিমান কেড়ে নিল দুই প্রাণ

১১

আবারও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা

১২

প্রথমার্ধেই স্পেনের ধাক্কা, বিদায়ের শঙ্কায় উরুগুয়ে

১৩

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

গোলশূন্য প্রথমার্ধ কাটাল কেপ ভার্দে-সৌদি আরব

১৫

রোমে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা

১৬

একাদশে বড় পরিবর্তন, নকআউটের লড়াইয়ে কেপ ভার্দে-সৌদি আরব

১৭

ভাগ্য নির্ধারণী ম্যাচে মাঠে নামছে স্পেন-উরুগুয়ে, একাদশে যারা

১৮

রাজধানীর কাঁটাবনে আবাসিক ভবনে আগুন, নিহত ২

১৯

ভারতকে বিচারের মুখোমুখি করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

২০
X