কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৩, ০৭:৪৭ এএম
অনলাইন সংস্করণ

৬ আগস্ট : ইতিহাসে আজকের এই দিনে

৬ আগস্ট : ইতিহাসে আজকের এই দিনে

কালের গহ্বরে হারিয়ে যায় সময়। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনা ইতিহাসে ঠাঁই হয় না।

আজ রোববার, ৬ আগস্ট ২০২৩। অনেকের আজ জন্মবার্ষিকী, আবার কেউ মৃত্যুবরণ করেছেন এই দিনেই। চলুন, একনজরে দেখে নেওয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি: ১৮২৫ - ল্যাটিন আমেরিকার দেশ বলিভিয়া স্পেনের উপনিবেশ থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে। ১৮৯০ - নিউইয়র্কে এক খুনির মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য সর্বপ্রথম বৈদ্যুতিক চেয়ার ব্যবহৃত হয়। ১৯১৪ - রাশিয়ার বিরুদ্ধে অস্ট্রিয়া যুদ্ধ ঘোষণা করে। ১৯১৪ - সাপ্তাহিক বসুমতি দৈনিক বসুমতি রূপে আত্মপ্রকাশ করে। ১৯৪৫ - জাপানের হিরোশিমায় মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের প্রথম পরমাণু বোমা নিক্ষেপ করলে ভয়াবহ ধ্বংসলীলা সাধিত হয়। ১৯৬২ - যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীন হয় পশ্চিম ভারতীয় দ্বীপ জ্যামাইকা। ১৯৯১ - ১৬ বছর পর বাংলাদেশে পুনরায় সংসদীয় গণতন্ত্র চালু হয় । ১৯৯৬ - ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা সংক্রান্ত ডামাটো আইন অনুমোদন লাভ করে।

আরও পড়ুন : ডায়েট করতে কি ওটস খেতেই হবে?

জন্ম ১৮০৯ - আলফ্রেড, লর্ড টেনিসন, ইংরেজ কবি। ১৮৬৫ - হান্নাহ চ্যাপলিন, ইংরেজ অভিনেত্রী, গায়িকা ও নৃত্যশিল্পী এবং চার্লি চ্যাপলিনের মাতা। ১৮৮১ - অ্যালেকজান্ডার ফ্লেমিং, স্কটিশ জীববিজ্ঞানী, ফার্মাকোলজিস্ট এবং উদ্ভিদবিদ, নোবেল পুরস্কার বিজয়ী। ১৮৮৪ - কার্তিকচন্দ্র দাশগুপ্ত বাঙালি সাহিত্যিক ও সাংবাদিক । ১৯১১ - নরম্যান গর্ডন, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার। ১৯১১ - লুসিল বল, মার্কিন অভিনেত্রী, কৌতুকাভিনেত্রী, মডেল, চলচ্চিত্র-স্টুডিও নির্বাহী ও প্রযোজক। ১৯১৭ - রবার্ট মিচাম, মার্কিন অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, লেখক, কবি, সুরকার ও গায়ক। ১৯২৮ - অ্যান্ডি ওয়ারহল, মার্কিন ভিজুয়াল আর্ট আন্দোলনের নেতৃস্থানীয় ব্যক্তিত্ব ও চলচ্চিত্র পরিচালক। ১৯২৯ - আবদুল গফুর হালী, বাংলাদেশি গীতিকার, সুরকার ও লোকশিল্পী। ১৯৬২ - মিশেল ইয়ো, মালয়েশীয় অভিনেত্রী। ১৯৭০ - এম নাইট শ্যামালান, ভারতীয় বংশোদ্ভূত মার্কিন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক এবং চিত্রনাট্যকার। ১৯৭৩ - ভেরা ফারমিগা, মার্কিন অভিনেত্রী, চলচ্চিত্র পরিচালক, ও প্রযোজক। ১৯৮৪ - জেসি রাইডার, নিউজিল্যান্ডীয় ক্রিকেটার।

মৃত্যু: ১৬৩৭ - ইংরেজ কবি ও নাট্যকার বেন জনসন। ১৬৬০ - দিয়েগো বেলাসকেস, স্পেনীয় চিত্রশিল্পী। ১৮৭৩ - বাঙালি লেখক,সমাজকর্মী কিশোরীচাঁদ মিত্র। ১৯২৫ - ভারতের জাতীয়তাবাদী রাজনীতিবিদ স্যার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ১৯৫৭ - নোবেলজয়ী (১৯৩২) মার্কিন রসায়নবিদ আরভিং ল্যাংম্যুয়ির। ১৯৫৯ - মোহাম্মদ হোসেন খসরু, ভারতীয় সংগীতজ্ঞ। ১৯৭৩ - ফুলগেনসিও বাতিস্তা, কিউবার রাষ্ট্রপতি, একনায়ক ও সৈনিক নেতা। ১৯৮১ - ভূপেশ গুপ্ত, বাঙালি, কমিউনিস্ট আন্দোলনের অন্যতম নেতা এবং বিশিষ্ট সাংসদ। ২০০২ - এড্সগার ডাইকস্ট্রা, ওলন্দাজ কম্পিউটার বিজ্ঞানী। ২০০৪ - সাংবাদিক, সাহিত্যিক সন্তোষ গুপ্ত। ২০২০ - শ্যামল চক্রবর্তী , ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) এর কেন্দ্রীয় কমিটির সদস্য , বামফ্রন্ট সরকারের পরিবহন মন্ত্রী (১৯৮২-১৯৯৬), রাজ্যসভা সদস্য (২০০৮-২০১৪) , ভারতের ছাত্র ফেডারেশন এর পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি (১৯৭৩-১৯৭৯) ।

দিবস: হিরোশিমা দিবস রবীন্দ্রপ্রয়াণ দিবস

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালদ্বীপ প্রবাসীদের রেমিট্যান্স প্রেরণ সহজ করতে হাইকমিশনের উদ্যোগ

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল গ্রেপ্তার

ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে ইসরায়েল

রাজধানীতে দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

গরিবের ডাক্তার সামির হোসেন মিশু গ্রেপ্তার

১৮ কোটি টাকার হাসপাতাল এখন শিয়ালের আবাসস্থল

বাঁচা-মরার লড়াইয়ে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন নেইমার

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, বাড়ছে আতঙ্ক

বিশ্বকাপ থেকে বাদ পড়েছে যেসব দল

সকাল থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১০

পানামার বিদায়, টিকে রইল ক্রোয়েশিয়া

১১

সড়কে প্রাণ গেল ২ কিশোরের

১২

বিমানবন্দরে প্লেনের ভেতরে তিন ঘণ্টা আটকা ব্রাজিল দল

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

চাঁদপুরে ৭ কেজি গাঁজাসহ আটক ৩

১৬

আজ স্বর্ণ-রুপা যে দামে বিক্রি হচ্ছে

১৭

রেকর্ডের দিনে মেসিকে নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন রোনালদো

১৮

ইংল্যান্ডকে রুখে দিল ঘানা

১৯

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পরিবর্তন নিয়ে গণশুনানি, জনদাবি ও বিক্ষোভ

২০
X