কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৪, ১০:৪৮ এএম
আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ১১:০৭ এএম
অনলাইন সংস্করণ

যে ভিটামিনের অভাবে হতে পারে ক্যানসার 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সুস্থভাবে বেঁচে থাকা আর শরীরে পর্যাপ্ত শক্তি উৎপাদনের জন্য স্বাস্থ্যকর খাবার খাওয়া জরুরি। খাবারে থাকে ৬টি গুরুত্বপূর্ণ উপাদান, যা শরীর নামক যন্ত্রের যাবতীয় কলকব্জা ঠিক রাখতে সাহায্য করে।

খাবারের ৬ উপাদানের মধ্যে ভিটামিন অন্যতম। শরীরকে সুস্থ রাখতে এই ভিটামিন বড় ধরনের সহায়তা করে থাকে। গবেষণায় দেখা গেছে, মানবদেহে জিনের প্রকাশ, বিপাক এবং কোষের পরিপক্বতা ও পার্থক্য নিয়ন্ত্রণের জন্য ভিটামিনের ভূমিকা অপরিসীম। খাবারে ভিটামিনের অভাব তাই ঘটাতে পারে বিভিন্ন রোগসহ ভয়ংকর ক্যানসারও।

ক্যানসারের জন্য ভিটামিনের অপর্যাপ্ততাকে দায়ী করা হয়ে থাকে। সাধারণত পর্যাপ্ত ভিটামিনযুক্ত খাবার না খেলে ক্যানসার হতে পারে। এ কারণে ভিটামিনযুক্ত খাওয়া নিয়ে হেলাফেলা করার কোনো সুযোগ নেই। সুস্থ, রোগহীন জীবন পেতে প্রতিদিনের খাবারে পর্যাপ্ত ভিটামিন নিশ্চিত করতে হবে।

চলুন জেনে নেওয়া যাক, কোন কোন ভিটামিনের অভাবে আমাদের শরীরে ক্যানসার বাসা বাঁধতে পারে।

অ্যাসকরবিক অ্যাসিড ভিটামিন সি-এর একটি গুরুত্বপূর্ণ উপাদান। এটি ইমিউনোলজিক্যাল প্রতিক্রিয়া, যা ক্ষত নিরাময় ও কোলাজেন গঠনের জন্য অপরিহার্য। কিছু রোগের উচ্চমাত্রায় ঝুঁকির সঙ্গে ভিটামিন সির অভাব যুক্ত বলে বিভিন্ন গবেষণায় দেখা গেছে। বিশেষ করে খাদ্যনালি, পাকস্থলী এবং ফুসফুসের ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে এই ভিটামিনের অভাব। লেবু, স্ট্রবেরি, কিউই ফল, মরিচ, ব্রোকলি, পালংশাকসহ বিভিন্ন খাবারে পর্যাপ্ত পরিমানে রয়েছে ভিটামিন সি।

ভিটামিন ডির অভাবে স্তন, প্রোস্টেট, কোলোরেক্টাল এবং অগ্ন্যাশয় ক্যানসার হওয়ার ঝুঁকি বাড়ে। ভিটামিন ডি মূলত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ক্যালসিয়ামের অভাব পূরণের মাধ্যমে হাড়ের স্বাস্থ্য ঠিক রাখতে সাহায্য করে। বর্তমান বিশ্বের জনসংখ্যার বড় একটি অংশ ভিটামিন ডি-এর ঘাটতিতে ভুগছে। চর্বিযুক্ত মাছ, মাংস, মাশরুম, কুমড়াসহ পুষ্টিগুণ সম্পন্ন বিভিন্ন খাবারে প্রচুর পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায়। ডিম, দুধ ও দই এই ভিটামিনের উৎকৃষ্ট উৎস।

ভিটামিন এ দেহকোষের বিকাশ, রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং দৃষ্টিশক্তির জন্য প্রয়োজনীয় উপাদান হিসেবেই পরিচিত। ভিটামিন এ-এর কার্যকরী রূপ রেটিনয়েড নামে পরিচিত। গবেষণায় দেখা গেছে, ভিটামিন এ-এর অভাব পাকস্থলী, খাদ্যনালি ও ফুসফুসের ক্যানসারসহ কিছু ধরনের ক্যানসার হওয়ার প্রবণতা বাড়াতে অনেক বেশি সক্রিয়। গাজর, কুমড়ো, পাকা পেঁপে, ঘি, মাখন ও অন্যান্য সবজি ও ফলে প্রচুর পরিমাণে ভিটামিন ‘এ’ থাকে। এছাড়া ভিটামিনযুক্ত খাবারের অন্যতম উপাদান সেলেনিয়ামের অভাবেও ত্বক, ফুসফুস, প্রোস্টেট ও কোলোরেক্টাল ক্যানসার হতে পারে বলে জানিয়েছেন গবেষকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিবিটি বিষয়ক বিশেষায়িত প্রশিক্ষণ সম্পন্ন

বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর নির্দেশ

ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প

বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন

সেতুর অ্যাপ্রোচ সড়ক ভেঙে সুরঙ্গ, জনমনে আতঙ্ক 

ট্রাক-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

নতুন কোচ পেলেন রোনালদোরা

নিরাপত্তা ঝুঁকি নিয়েই ইরানে ফিরছেন পারমাণবিক কেন্দ্রের রুশ কর্মীরা

যাত্রীবেশে চালককে এলোপাতাড়ি ছুরিকাঘাত, অটোভ্যান ছিনতাই

বিএনপির এমপির গাড়িতে হামলা-ভাঙচুর

১০

অভ্যুত্থানের চেতনায় বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয় ছাত্রদল নেতা ডা. আউয়ালের

১১

বার কাউন্সিলের এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত, দায়িত্ব পেলেন যারা

১২

বান্দরবানের পর্যটনকেন্দ্র বন্ধ নিয়ে নতুন ঘোষণা

১৩

২ কোটি টাকার সড়ক প্রকল্পে হরিলুট!

১৪

আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারিং নিয়ে এবার মুখ খুললেন স্পেনের কোচ

১৫

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা আগামীকাল, আসনপ্রতি লড়বেন ৫ জন

১৬

ইতিহাস গড়ে ভারতে ‌বিগ ব্যাশের উদ্বোধনী ম্যাচ

১৭

স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২, নিখোঁজ ২৩

১৮

কোয়ার্টারে মেসিদের সামনে আরেক ‘ভোজিনহা’

১৯

জুলাইয়ের আগেও ভোট চুরি হয়েছিল, পরেও হয়েছে: হাসনাত

২০
X