মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১২ এএম
অনলাইন সংস্করণ

মনের মানুষকে গোলাপ দেওয়ার দিন আজ

লাল গোলাপ। ছবি : সংগৃহীত
লাল গোলাপ। ছবি : সংগৃহীত

আজ রোজ ডে। প্রতিবছর ৭ ফেব্রুয়ারি রোড ডে পালন করা হয়। সে হিসেবে আজ শুক্রবার রোজ ডে। এদিন থেকেই শুরু প্রেমের সপ্তাহ। শেষ হবে ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে।

এর আগে একেকদিন একেক দিবস। ৭ তারিখ যেমন রোজ ডে। এইদিন হলো প্রিয় মানুষটিকে গোলাপ দেওয়ার দিন। আমাদের হৃদয়ে লুকিয়ে থাকা ভালোবাসার প্রকাশে গোলাপের ভূমিকা অস্বীকার করার উপায় নেই।

ভ্যালেন্টাইনস ডে সপ্তাহে কোন দিনের কী অর্থ

৭ ফেব্রুয়ারি পালিত হয় রোজ ডে (Rose Day)। এবছর তা পড়েছে শুক্রবারে। এই দিনটিতে প্রেমিক-প্রেমিকারা পরস্পরকে লাল গোলাপ ফুল উপহার দেন। ৮ ফেব্রুয়ারি পালিত হয় প্রোপ্রোজ ডে (Propose Day)। এবছর যা পড়েছে শনিবার। এই দিনটিতে প্রেমিক-প্রেমিকারা পরস্পরকে প্রেমের প্রস্তাব দেন। ৯ ফেব্রুয়ারি পালিত হয় চকোলেট ডে (Chocolate Day)। এবছর দিনটি পড়েছে রোববার।

এছাড়া ১০ ফেব্রুয়ারি পালিত হয় টেডি ডে (Teddy Day) হিসেবে। এবছর দিনটি পড়েছে সোমবার। এই দিনে প্রেমিক-প্রেমিকারা পরস্পরকে টেডি বিয়ার উপহার দিয়ে থাকেন। ১১ ফেব্রুয়ারি প্রোমিস ডে (Promise Day) হিসেবে। এবছর যা পড়েছে মঙ্গলবারে। এই দিনটিতে প্রেমিক-প্রেমিকারা পরস্পরকে ভালোবাসা পালনের প্রতিশ্রুতি দেন। ১২ ফেব্রুয়ারি প্রতিবছরই পালিত হয় হাগ ডে (Hug Day) হিসেবে। এবছর দিনটি পড়েছে বুধবারে। এই দিনে প্রেমিক-প্রেমিকারা পরস্পরকে আলিঙ্গন করে উষ্ণ সান্নিধ্য অনুভব করেন। ১৩ ফেব্রুয়ারি পালিত হয় কিস ডে (Kiss Day)। এবছর যা পড়েছে বৃহস্পতিবার। এই দিনে প্রেমিক-প্রেমিকারা পরস্পরের ঠোঁটে চুম্বন করে বা চুমু দিয়ে (ফ্লাইং কিস) ভালোবাসাকে তুরীয় মাত্রায় অনুভব করেন। আর, ১৪ ফেব্রুয়ারি পালিত হবে ভ্যালেন্টাইন’স ডে। এই দিনটিতে একান্তে ভালোবাসা অনুভব করেন প্রেমিক-প্রেমিকারা।

আবার, একেক রঙের গোলাপ একেক ধরনের অনুভূতি প্রকাশ করে। চলুন, জেনে নেওয়া যাক কোন গোলাপের কী অর্থ -

১. লাল গোলাপ

লাল গোলাপ কীসের প্রতীক সেকথা আর আলাদা করে বলতে হবে না নিশ্চয়ই? অসংখ্য কবির লেখা কবিতায়, গীতিকারের লেখা গানে, লেখকের লেখা গল্প কিংবা উপন্যাসে প্রেমের প্রতীক হিসেবে এসেছে লাল গোলাপের কথা। এই গোলাপ ভালোবাসা, মুগ্ধতা, বিশ্বস্ততা, সৌন্দর্যের প্রতীক। প্রেম নিবেদনের ক্ষেত্রে লাল গোলাপের আবেদন কখনো পুরোনো হবে না।

২. গোলাপি গোলাপ

প্রেমের ভাষা যে কেবল লাল গোলাপই তুলে ধরে, তা নয়। গোলাপি রঙের গোলাপও এক্ষেত্রে কম যায় না। মনের ভাষা মুখে বলতে না পারলে প্রিয় মানুষটির হাতে তুলে দিন একগুচ্ছ গোলাপি রঙের গোলাপ। এটি কৃতজ্ঞতা, স্বীকৃতি, ভালোবাসার প্রতীক। আবার প্রিয় বন্ধুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের গোলাপি রঙের গোলাপ দিতে পারেন।

৩. হলুদ গোলাপ

গোলাপ মানেই সুন্দর। হলুদ রঙের গোলাপ আসলে কীসের প্রতীক? এটি আসলে প্রেমেরও আগের ধাপ, অর্থাৎ বন্ধুত্বের প্রতীক। হৃদয়ে আনন্দ উপচে পড়লে একগুচ্ছ হলুদ গোলাপ দিতে পারেন বন্ধুকে। আবার কারও আরোগ্য কামনা জন্যও এই গোলাপ উপহার দিতে পারেন। কারণ এটি সুস্থতারও প্রতীক।

৪. কমলা গোলাপ

হৃদয়ের আবেগ, উৎসাহ, উদ্দীপনা বোঝাতে কমলা গোলাপ ব্যবহার করা হয়। নিজের সঙ্গী কিংবা মনের মানুষকে কোনো বিষয়ে সমর্থন দেওয়ার জন্য এই গোলাপ উপহার দিতে পারেন। কমলা রঙের গোলাপ উপহার দেওয়ার অর্থ হলো- আপনি তার সঙ্গী হয়ে আছেন। এতে সে স্বপ্ন জয়ের পথে আরও দৃঢ় পায়ে এগিয়ে যেতে পারবেন।

৫. সাদা গোলাপ

সাদা মানেই পবিত্রতার এক রূপ। অনেক দেশে বিয়ের সময় কনের হাতে রাখা হয় সাদা গোলাপ। কারণ এই ফুলকে মনে করা হয় নতুনের প্রতীক। এটি কারও অনুপস্থিতিতে তাকে অনুভব করাও বোঝায়। তাই প্রিয় মানুষটিকে মনে পড়লে আর এ মুহূর্তে তার কাছে যাওয়ার সুযোগ না থাকলে তার ঠিকানায় পাঠিয়ে দিতে পারেন একগুচ্ছ সাদা গোলাপ।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১০

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১১

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১২

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৩

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৪

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৫

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৬

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৭

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

১৮

চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু

১৯

ইবিতে প্রতারণামূলক ভর্তি তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন

২০
X