কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৫, ০২:০২ পিএম
অনলাইন সংস্করণ
অ্যাডাম গ্রান্টের মত

অফিসের যে ৪টি নিয়ম বাতিল করা এখন সময়ের দাবি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দিনের দীর্ঘ একটা সময় অফিসে থাকতে হয়। অফিসে এমন কিছু নিয়ম বা প্রথা আছে, যা কর্মক্ষেত্রকে ‘অস্বাস্থ্যকর’ করে তোলে। বর্তমান মনে এসে এসব প্রথাগত নিয়মে হাঁপিয়ে ওঠছে অনেকেই।

অ্যাডাম গ্রান্ট যিনি বিশ্বের নামকরা অরগানাইজেশনাল সাইকোলজিস্ট একাধারে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তার গবেষণা মতে, অফিসকে ‘অস্বাস্থ্যকর’ করে তোলে এমন কিছু প্রথা রয়েছে। রিডার্স ডাইজেস্টের এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।

অফিসকে ‘অস্বাস্থ্যকর’ করে তোলে এমন ৪টি প্রথা হলো-

প্রতিদিন মিটিং

অনেক কর্মক্ষেত্রে দেখা যায়, প্রতিদিনই কোনো না কোনো বিষয়ে মিটিং চলতেই থাকে। যার ফলে নষ্ট হয় কর্মঘণ্টা। এসব মিটিংয়ের কার্যকারিতাও সামান্য। ফলে কর্মঘণ্টা নষ্টের পাশাপাশি, বাড়তে থাকে মানসিক চাপ। তাই কর্মীদের করতে হয় ওভারটাইম। এতে কর্মীরা দ্রুত ক্লান্ত হয়ে পড়েন। বিখ্যাত মনোবিজ্ঞানী অ্যাডামের মতে, গড়ে সপ্তাহে ১ দিন মিটিং অফিসের কার্যকারিতা বৃদ্ধির করে সাহায্য করে।

সপ্তাহে ৫-৬ দিন অফিস

বর্তমানে কায়িক শ্রমের তুলনায় মানসিক শ্রম বেশি করতে হয়। তাই কর্মীরা দ্রুত ক্লান্তও হয়ে পড়েন। তাই এই অ্যাডাম মনে করেন আগের মতো ৫-৬ দিন কর্মদিবসের বদলে ৪ দিনই যথেষ্ট। এশিয়ার বেশকিছু দেশে সপ্তাহে ৪ দিন ‘ওয়ার্ক ডে’ রয়েছে । এর পাশাপাশি হোম অফিসের সুযোগ করতে পারেন কর্মীরা।

বস-প্রথা

কাজের স্বাধীনতা না থাকলে সে কাজ করে আনন্দ পান না কর্মীরা। প্রতিটি কাজের পূর্বে বসের অনুমতি নেওয়া, সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলার সুযোগ বর্তমানে নেই বললেই চলে। মনোবিজ্ঞানী অ্যাডামের মতে আধুনিক কর্মক্ষেত্রে বস-প্রথার দিন এখন শেষ।

তথাকথিত চাকরির পরীক্ষা ও সাক্ষাৎকার

চাকরি জন্য লিখিত পরীক্ষা তারপর দফায় দফায় সাক্ষাৎকার দিতে হয়। ব্যাংকের চাকরির জন্য জানতে হয় মঙ্গোলিয়ার রাজধানীর নাম কি? অ্যাডামের মতে এ ধরনের তথাকথিত চাকরির পরীক্ষা ও সাক্ষাৎকার বাদ দিতে হবে। চাকরির সঙ্গে সংশ্লিষ্ট দক্ষতা যাচাই করতে সঠিক পন্থা অবলম্বন করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলোচনায় অগ্রগতি না হলেও যুক্তরাষ্ট্র শক্ত অবস্থানে থাকবে: জেডি ভ্যান্স

বিশ্বকাপে নতুন ইতিহাস / মেসির কাঁধে শ্বাস ফেলছেন এমবাপ্পে

ঝড়ের কবলে মেক্সিকো-ইকুয়েডর ম্যাচ

কালবেলায় সংবাদ প্রকাশ / সড়ক পরিদর্শনে ইউএনও, নিম্নমানের খোয়া অপসারণের নির্দেশ

ব্রিজে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি, ভেঙে দিল উপজেলা প্রশাসন

১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

চট্টগ্রামে ‘নারী, শান্তি ও নিরাপত্তা’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিহত তিন বাংলাদেশির স্মরণে রোমে মোমবাতি প্রজ্বলন

হলি আর্টিজান হামলার এক দশক: রক্তাক্ত সেই রাতের স্মৃতি অমলিন

আর্জেন্টিনা-ব্রাজিল, কে আগে স্বীকৃতি দিয়েছিল স্বাধীন বাংলাদেশকে  

১০

অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে প্রধানমন্ত্রী

১১

বিশ্বকাপ থেকে বিদায়ের পর যে দেশকে সমর্থন জানাল ইরান 

১২

আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস জানাল অধিদপ্তর 

১৩

সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স, মুখোমুখি হবে যারা 

১৪

এমবাপ্পের গোলে প্রথমার্ধে এগিয়ে ফ্রান্স 

১৫

ফ্রান্স-সুইডেন ম্যাচে কারা জিতবে, জানাল সুপারকম্পিউটার 

১৬

দুই ভুলে একদিনেই ‘অন্ধকার’ জার্মান গণিতবিদের ভবিষ্যৎ

১৭

থাইল্যান্ডি জুয়ার মূল হোতাসহ নোয়াখালীতে গ্রেপ্তার ১০

১৮

ইরান সংশ্লিষ্টতার অভিযোগে মার্কিন নাগরিককে আটক করেছে ইসরায়েল 

১৯

ইলিশ নেই, খালি হাতে ফিরছেন জেলেরা

২০
X