মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ০২:২৭ পিএম
অনলাইন সংস্করণ

হাত বাঁধা অবস্থায় পড়ে ছিল অজ্ঞাত যুবতীর মরদেহ

অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার। ছবি : কালবেলা
অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার। ছবি : কালবেলা

ফরিদপুরের সদরপুরে সাব-রেজিস্ট্রার অফিসের পাশ থেকে হাত বাঁধা এক অজ্ঞাত (২৫) যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ওই অফিস সংলগ্ন রাস্তার ঢাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে এক নারী রাস্তার পাশে ওই যুবতীর মরদেহ দেখতে পেয়ে চিৎকার দেয়। তার চিৎকারে স্থানীয়রা জড়ো হয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন দিলে সদরপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।

স্থানীয় দোকানদার ফারুক বিশ্বাস বলেন, দুদিন আগে গভীর রাত পর্যন্ত মানসিক ভারসাম্যহীন একটি মেয়েকে এদিক দিয়ে ঘোরাফেরা করতে দেখেছি। ধারণা করা হচ্ছে সেই মেয়েটির লাশ হতে পারে।

সদরপুর থানার সাব-ইন্সপেক্টর মামুনুর রশীদ জানান, অজ্ঞাত নারীর লাশের বয়স ২০/২৫ বছর হবে। তার মুখে ক্ষতচিহ্ন রয়েছে।

এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আল মামুন শাহ বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X