নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ০২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

এনসিপি নেত্রী রুমীর দাফন সম্পন্ন 

নওগাঁর নজিপুর সরকারি কবরস্থান। ইনসেটে নিহত জান্নাতারা রুমী। ছবি : সংগৃহীত
নওগাঁর নজিপুর সরকারি কবরস্থান। ইনসেটে নিহত জান্নাতারা রুমী। ছবি : সংগৃহীত

রাজধানীর ঝিগাতলার একটি ছাত্রী হোস্টেল থেকে উদ্ধার হওয়া জান্নাতারা রুমী (৩০) নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সেই নেত্রীর দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর সরকারি কবরস্থানের সামনে জানাজা শেষে তাকে দাফন করা হয়।

এনসিপির নওগাঁ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মাহবুব আল হাসান সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন।

জান্নাতরা রুমী এনসিপির ধানমন্ডি থানা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন। সে নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর বাসস্ট্যান্ড এলাকার জাকির হোসেনের মেয়ে। হাজারীবাগ থানার জিগাতলা এলাকার ২৫/৭১ এক ভাড়া বাসায় থাকতেন৷

খোঁজ নিয়ে জানা যায়, জান্নাতারা রুমীর দুই বোন এবং এক ভাই। রুমী ছোট থাকতেই তার মা মারা যায়। পরে তার বাবা দ্বিতীয় বিয়ে করেন। রুমী ভাই এবং চাচাদের কাছেই বেড়ে উঠেন৷ ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে রুমী এনসিপির রাজনীতিতে সক্রিয় হয়। জেলা কমিটিতে কিছুদিন কাজ করার পর সে ঢাকায় চলে যায়। পরে এনসিপির হয়ে সেখানে রাজনীতি করেন৷ সম্প্রতি ধানমন্ডি ৩২ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে এক নারীকে মারধরের পর সারা দেশে তিনি আলোচনায় আসেন।

জান্নাতারা রুমীর চাচাতো ভাই মেহেদী হাসান বলেন, পরিবারের সকলের সিদ্ধান্তেই তাকে রাতে দাফন করা হয়েছে। আমরা ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী এটিকে আত্মহত্যা বলেই ধরে নিচ্ছি। এর বাইরে আর বেশি কিছু বলতে চাই না।

এর আগে, বৃহস্পতিবার সকালে রাজধানীর ঝিগাতলার একটি ছাত্রী হোস্টেল থেকে জান্নাতারা রুমীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে রাত ১২টার দিকে তার মরদেহ নিয়ে নওগাঁর পত্নীতলায় আসে পরিবার।

এ বিষয়ে এনসিপির নওগাঁ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মাহবুব আল হাসান সোহাগ কালবেলাকে বলেন, নওগাঁর মেয়ে জান্নাতারা রুমী ছিল আমাদের গর্ব। সে জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

তিনি জানান, বৃহস্পতিবার রাতেই তার দাফন হয়েছে। তবে তাকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে নাকি এ বিষয়টি খুঁজে বের করার অনুরোধ সরকারের প্রতি। সেইসঙ্গে এটা আত্মহত্যা নাকি অন্য কিছু, সে বিষয়টিও দেখার অনুরোধ করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X