মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিশেষ বৃত্তি নীতিমালা ২০২৫ অনুমোদিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোগো। ছবি : সংগৃহীত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোগো। ছবি : সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ‘বিশেষ বৃত্তি নীতিমালা-২০২৫’ অনুমোদন করেছে প্রশাসন। সোমবার (৮ ডিসেম্বর) রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এর আগে সিন্ডিকেটের ১০৪তম সভায় নীতিমালা অনুমোদিত হয়।

নীতিমালা অনুযায়ী, ২০১৯-২০ শিক্ষাবর্ষ থেকে নিয়মিত ৫টি ব্যাচের (স্নাতক ৪টি ও স্নাতকোত্তর ১টি) শিক্ষার্থীরা বৃত্তির জন্য যোগ্য হবেন। অস্বচ্ছলতা, মেধা, শ্রেণি-উপস্থিতি ও ফলাফল বাছাইয়ের মূল মানদণ্ড হিসেবে ধরা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের হলে সিট পাওয়া, সচ্ছল পরিবারের সঙ্গে ঢাকায় থাকা, শৃঙ্খলাভঙ্গ, পুনঃভর্তি ইত্যাদি ক্ষেত্রে শিক্ষার্থীরা অযোগ্য হবেন।

জানা যায়, বিভাগীয় কমিটির প্রাথমিক যাচাই শেষে কেন্দ্রীয় বিশেষ বৃত্তি কমিটি উপাচার্যের অনুমোদনক্রমে চূড়ান্ত তালিকা প্রকাশ করবে। বৃত্তির টাকা শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে প্রদান করা হবে। নীতিমালা ১ জুলাই ২০২৫ থেকে কার্যকর হবে এবং সরকারি বরাদ্দ সাপেক্ষে সর্বোচ্চ ৭০% শিক্ষার্থী এ সুবিধার আওতায় আসতে পারবেন।

সার্বিক বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, আমরা নীতিমালা চূড়ান্ত করেছি। সেখানে টাইপিংয়ে একটা ভুল হয়েছে। ১লা জুলাই, ২০২৬ এর স্থলে ১লা জুলাই, ২০২৫ হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১০

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১১

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১২

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৩

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৪

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৫

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৬

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৭

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৮

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৯

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

২০
X